বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসলন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হাসনাত আরিয়ান খানের মাতার ইন্তেকাল, শোক প্রকাশ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হাসনাত আরিয়ান খানের মাতার ইন্তেকাল, শোক প্রকাশ

icon
মো. রহমত আলী
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হাসনাত আরিয়ান খানের মাতার ইন্তেকাল, শোক প্রকাশ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও যুক্তরাজ্যে প্রকাশিত সাপ্তাহিক সুরমার নির্বাহী সম্পাদক হাসনাত আরিয়ান খানের মাতা জাহানারা খানম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার ১ মার্চ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ঢাকার ডেমরায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার বাদ এশা তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শেরপুর সদর থানার চর ভাবনা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর স্বামী মরহুম মো. নওয়াব আলী খান শেরপুর সদর এলাকার কামারের চর পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জাহানারা খানমের সন্তানদের মধ্যে হাসনাত আরিয়ান খান তৃতীয় পুত্র। তিনি অখণ্ড বাংলাদেশ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। জ্যেষ্ঠ পুত্র মো. জাহাঙ্গীর আলম খান দৈনিক তথ্যধারার সম্পাদক ও প্রকাশক। অপর তিন ছেলে যথাক্রমে সাংবাদিকতা, শিক্ষকতা ও প্রকৌশল পেশায় নিয়োজিত আছেন।

এদিকে তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন এবং কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান এক যৌথ শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

একজন মমতাময়ী মা হিসেবে জাহানারা খানম শুধু তাঁর পরিবার নয়, পরিচিতজনদের কাছেও ছিলেন শ্রদ্ধার ব্যক্তিত্ব। তাঁর জীবন সংগ্রাম, স্নেহ ও মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য হয়ে থাকবে অনুপ্রেরণা।

এছাড়া লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও দর্পণ টিভির চেয়ারম্যান মো. রহমত আলী গভীর শোক প্রকাশ করে বলেন, জাহানারা খানম ছিলেন একজন মহীয়সী নারী ও আদর্শ মা। তাঁর মৃত্যুতে পরিবার যেমন অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, তেমনি সমাজও হারিয়েছে একজন সম্মানিত ব্যক্তিত্বকে। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন