ইরানে চলমান সংঘাত নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস
ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি চলমান সহিংসতা বন্ধে আল্লাহর কাছে প্রার্থনা জানান।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল আল্লাহর অসীম মেহেরবানিতে নিভে যাক। সংশ্লিষ্ট সব পক্ষ যেন পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করে সেই তাওফিক দান করার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা করা হোক, আহতদের আরোগ্য দান করা হোক এবং বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হোক।
তিনি প্রার্থনায় উল্লেখ করেন, দুনিয়াবাসীর প্রতি রহমত বর্ষিত হোক, মানুষের হৃদয় নরম হোক এবং ঘৃণা ও প্রতিহিংসা দূর হয়ে যাক।
সবশেষে তিনি ন্যায়ের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।