বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসকার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, শহীদদের প্রতি শ্রদ্ধা

কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, শহীদদের প্রতি শ্রদ্ধা

icon
রহমত আলী
কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রচণ্ড শীত ও বৃষ্টিকে উপেক্ষা করে যুক্তরাজ্যের কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতের প্রথম প্রহরে কার্ডিফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্টে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় ওয়েলস বাংলাদেশ কমিউনিটি।

কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দিলওয়ার আলীর সভাপতিত্বে এবং শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় মনুমেন্ট প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী আলহাজ্ব আসাদ মিয়া, রাজনীতিবিদ গোলাম মর্তুজা, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, সাবেক ছাত্রনেতা সাজেল আহমেদ, সাংবাদিক আতিকুল ইসলাম এবং মহিলা প্রতিনিধি সায়েদা আফরীন জাহান বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি। একুশের চেতনা থেকেই জাতির স্বাধীনতার পথ উন্মোচিত হয়েছে। তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা শিশুদের বাংলা ভাষা শেখাতে অভিভাবকদের সচেতন হতে হবে। এজন্য বাংলা স্কুলে পাঠানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে চলমান প্রচারণায় সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করে একুশের চেতনাকে ধারণ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রবাসের মাটিতে মাতৃভাষার প্রতি এমন ভালোবাসা প্রমাণ করে, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির আত্মা ও ইতিহাসের ধারক। দূরদেশে থেকেও একুশের অমর বাণী প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন