বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমধর্মইফতারের দোয়া পড়ার নিয়ম ও সওয়াব

ইফতারের দোয়া পড়ার নিয়ম ও সওয়াব

icon
দর্পণ টিভি লন্ডন
ইফতারের দোয়া পড়ার নিয়ম ও সওয়াব

রমজান মাসে সিয়াম পালন প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ ইবাদত। মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, সূরা বাকারা আয়াত ১৮৩।

রোজা রাখার পর ইফতারের মুহূর্তটি দোয়া কবুলের বিশেষ সময় হিসেবে বিবেচিত। এ সময় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁর অনুগ্রহ প্রার্থনার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নির্দিষ্ট দোয়া পাঠের আমল রয়েছে।

ইফতারের সময় পড়ার দোয়া হলো
اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

উচ্চারণ
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু

অর্থ
হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি রোজা রেখেছি এবং আপনারই দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি।

মুয়ায ইবন যুহরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ রয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এ দোয়া পাঠ করতেন। হাদিসটি সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর ২৩৫০।

এ ছাড়া ইফতার সম্পন্ন করার পর তিনি আরও একটি দোয়া পড়তেন। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, ইফতারের পর নবীজি বলতেন
ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللهُ

উচ্চারণ
জাহাবাজ জামাউ, ওয়াবতালাতিল উরুকু, ওয়া ছাবাতাল আঝরু ইনশাআল্লাহ

অর্থ
পিপাসা দূর হয়েছে, শিরা উপশিরায় সজীবতা ফিরে এসেছে এবং আল্লাহ চাইলে সওয়াবও স্থির হয়ে গেছে।

এ দোয়ার বর্ণনা মেশকাতুল মাসাবিহ হাদিস ১৯৯৩ এবং সুনান আবু দাউদ হাদিস ২৩৫৭ এ পাওয়া যায়।

ইফতারের সময় দোয়া পাঠ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বান্দার পক্ষ থেকে সারা দিনের সংযম ও ইবাদতের স্বীকৃতি এবং আল্লাহর দরবারে বিনয়ী কৃতজ্ঞতার প্রকাশ। রমজানের প্রতিটি ইফতার যেন আমাদের জন্য আত্মশুদ্ধির এক নতুন সূচনা হয়ে ওঠে, সেই প্রত্যাশাই থাকুক সবার অন্তরে।