শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ
হোমঅর্থনীতিভ্যাট সিস্টেমে সব রিটার্ন সংরক্ষণের উদ্যোগ, জরিমানা ছাড়াই হার্ড কপি এন্ট্রির সুযোগ

ভ্যাট সিস্টেমে সব রিটার্ন সংরক্ষণের উদ্যোগ, জরিমানা ছাড়াই হার্ড কপি এন্ট্রির সুযোগ

icon
দর্পণ টিভি লন্ডন

ভ্যাট রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ ও করদাতাবান্ধব করতে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর আওতায় সব করদাতার ভ্যাট রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করদাতারা কোনো সুদ ও জরিমানা ছাড়াই নিজেদের দাখিল করা হার্ড কপি রিটার্ন সিস্টেমে এন্ট্রি করতে পারেন।

সোমবার ৫ জানুয়ারি নতুন সাব-মডিউলটির কর্মসম্পাদন প্রক্রিয়া সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে এনবিআর। পরিপত্রের নির্দেশনা অনুসরণ করে করদাতারা নিজেরাই ই-ভ্যাট সিস্টেমে পূর্বে দাখিল করা পেপার রিটার্ন এন্ট্রি দিতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এনবিআর জানায়, এতদিন করদাতাদের দাখিল করা হার্ড কপি রিটার্ন সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটের সেন্ট্রাল প্রসেসিং সেন্টার ব্যবহার করে ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করা হতো। এই প্রক্রিয়ায় ভ্যাট কর্মকর্তাদের মাধ্যমে তথ্য এন্ট্রি দিতে গিয়ে ভুল হলে দায় নির্ধারণে জটিলতা সৃষ্টি হতো এবং বিপুল সংখ্যক রিটার্ন এন্ট্রি করতে দীর্ঘ সময় লাগত।

এ কারণে অনেক ক্ষেত্রে সময়মতো রিটার্ন সিস্টেমে অন্তর্ভুক্ত না হওয়ায় করদাতাদের ওপর স্বয়ংক্রিয়ভাবে সুদ ও জরিমানা আরোপ করা হতো। পরবর্তীতে এসব করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে চাইলে জরিমানা পরিশোধ না করা পর্যন্ত সে সুযোগ পেতেন না।

নতুন চালু হওয়া সাব-মডিউলের মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ৬৪ ধারায় নির্ধারিত সময়ের মধ্যে যারা হার্ড কপি রিটার্ন দাখিল করেছেন, তারা কোনো সুদ ও জরিমানা ছাড়াই নিজেরাই ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন এন্ট্রি করতে পারবেন।

এনবিআর আরও জানিয়েছে, করদাতাদের ই-মেইল ও মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ই-ভ্যাট সিস্টেমের লিংক পাঠানো হবে। সেই লিংকের মাধ্যমে সহজেই হার্ড কপি রিটার্ন এন্ট্রি সাব-মডিউল ব্যবহার করা যাবে।

আগে দাখিল করা সব পেপার রিটার্ন আগামী ৩১ মার্চ পর্যন্ত জরিমানা ও সুদ ছাড়াই ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি দেওয়া যাবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে করদাতারা ভবিষ্যতে নিরবচ্ছিন্নভাবে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।

এ উদ্যোগের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে এবং কর প্রশাসনের পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত হবে বলে আশা করছে এনবিআর।