জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের বকেয়া কর ও ফি জরিমানা ছাড়া পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত শুধু মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। এ ক্ষেত্রে কোনো জরিমানা দিতে হবে না।
বিআরটিএ জানিয়েছে, জরিমানা ছাড়া বকেয়া পরিশোধের জন্য এটিই শেষ সুযোগ। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কর ও ফি জমা দিয়ে মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করতে সব যানবাহন মালিক ও চালকের প্রতি আহ্বান জানানো হয়েছে।