জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা
দর্পণ টিভি লন্ডন
২৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
বাংলাদেশের জাতীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সিলেটের তিন কৃতী সন্তান। তাঁরা হলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্বে সিলেটের এই তিন প্রতিনিধির উপস্থিতি আঞ্চলিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং প্রবাসীদের কল্যাণে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে।
বিশেষ করে সিলেটের শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সম্পর্ক জোরদারে তাঁদের দায়িত্ব গুরুত্বপূর্ণ।
ইতোমধ্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরুর উদ্যোগ এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে সরকারের পরিকল্পনা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সিলেটবাসীর প্রত্যাশা, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই তিন কৃতী সন্তান তাঁদের অভিজ্ঞতা, নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দেশ ও অঞ্চলের উন্নয়নে কার্যকর অবদান রাখবেন।
সিলেটের তিন কৃতী সন্তান, জাতীয় নেতৃত্বে তিন গুরুত্বপূর্ণ দায়িত্ব-সমৃদ্ধ সিলেট গড়ার প্রত্যাশায় নতুন সম্ভাবনার হাতছানি।
জাতীয় নেতৃত্বে সিলেটের তিন কৃতী সন্তান, উন্নয়ন ও সম্ভাবনার নতুন প্রত্যাশা
বিস্তারিত কমেন্টে
২৪ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK