এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু**
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে দলটি। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য মাহমুদা মিতু।
রোববার (২৫ অক্টোবর) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির আগের কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। এ ছাড়া মনজিলা ঝুমাকে প্রধান সংগঠক করা হয়েছে।