ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চলমান চিকিৎসার বিষয়ে অবহিত হন। এ সময় তিনি মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।