সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার
দর্পণ টিভি লন্ডন
২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের জন্য এককালীন আর্থিক সহায়তা ৫০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা করেছে সরকার।
সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। আবেদন করতে রোগীর জাতীয় পরিচয়পত্র, ছবি, ব্যাংক হিসাবের তথ্য, চিকিৎসকের ব্যবস্থাপত্র ও রোগ শনাক্তকরণের প্রয়োজনীয় পরীক্ষার রিপোর্ট লাগবে।
প্রথমে অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্বাক্ষরিত আবেদনপত্র সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে যোগ্য রোগীরা এ আর্থিক সহায়তা পাবেন।
সাত জটিল রোগে আক্রান্তদের এক লাখ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার
বিস্তারিত কমেন্টে
২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন
Darpan TV UK