বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমধর্মবিরল সামঞ্জস্যে ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান, জানুয়ারি ও ডিসেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা

বিরল সামঞ্জস্যে ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান, জানুয়ারি ও ডিসেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা

icon
দর্পণ টিভি লন্ডন
বিরল সামঞ্জস্যে ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান, জানুয়ারি ও ডিসেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা

চন্দ্র ও সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণে ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার পবিত্র রমজান মাস পড়তে পারে বলে জ্যোতির্বিদ্যা ভিত্তিক ক্যালেন্ডার ও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য হিসাবে বছরের শুরুতে জানুয়ারিতে একবার রমজান শুরু হওয়ার পর বছরের শেষ দিকে ডিসেম্বরে আবার রমজান শুরু হতে পারে।

বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, ইসলামি হিজরি ক্যালেন্ডার চাঁদের আবর্তন চক্রভিত্তিক এবং একটি চন্দ্র বছর সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনের, যা গ্রেগরিয়ান সৌর বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন কম। ফলে প্রতি বছর রমজান গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আগের তুলনায় কয়েকদিন করে এগিয়ে আসে। এই ধারাবাহিক অগ্রগতির ফলে প্রায় ৩৩ বছর পরপর এমন সময় আসে, যখন একই গ্রেগরিয়ান বছরে রমজান দুবার পড়ার পরিস্থিতি তৈরি হয়।

প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে প্রথম রমজান জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে শুরু হতে পারে এবং দ্বিতীয় রমজান ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু ক্যালেন্ডারভিত্তিক পূর্বাভাসে দ্বিতীয় রমজান ২৬ ডিসেম্বর শুরু হতে পারে বলে উল্লেখ রয়েছে, ফলে ওই বছরের ডিসেম্বরে রমজানের কয়েকদিন পড়বে।

এ ধরনের ঘটনা অতীতেও ঘটেছে। বিভিন্ন ইসলামি ক্যালেন্ডার ডেটা ও প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান পড়েছিল ১৯৯৭ সালে এবং ২০৩০ সালের পর আবার এমন পরিস্থিতি ২০৬৩ সালে হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

তবে সংশ্লিষ্টরা মনে করিয়ে দিচ্ছেন, রমজানের শুরু ও শেষ চূড়ান্তভাবে নির্ধারিত হয় চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে। তাই দেশভেদে একদিন এদিক-ওদিক হতে পারে।