সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমনির্বাচনসেনাপ্রধানের নির্দেশনা: নির্বাচনী দায়িত্বে নিরপেক্ষতা, পেশাদারত্ব ও আইনশৃঙ্খলা নিশ্চিতে প্রস্তুতি

সেনাপ্রধানের নির্দেশনা: নির্বাচনী দায়িত্বে নিরপেক্ষতা, পেশাদারত্ব ও আইনশৃঙ্খলা নিশ্চিতে প্রস্তুতি

icon
দর্পণ টিভি লন্ডন
সেনাপ্রধানের নির্দেশনা: নির্বাচনী দায়িত্বে নিরপেক্ষতা, পেশাদারত্ব ও আইনশৃঙ্খলা নিশ্চিতে প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকদের পেশাদারত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো দল বা পক্ষের প্রতি ঝোঁক দেখানো যাবে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে হবে।

রোববার ১৮ জানুয়ারি ঢাকা সেনানিবাসে আয়োজিত পৃথক দুটি সভায় সৈনিকদের সঙ্গে দরবার এবং কর্মকর্তাদের সঙ্গে অফিসার্স অ্যাড্রেসে এসব দিকনির্দেশনা দেন সেনাপ্রধান। ঢাকার বাইরে অবস্থানরত সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইনে সভায় যুক্ত হন।

সভায় উপস্থিত একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, সেনাপ্রধান চলমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি জানান, নির্বাচনী মাঠে দায়িত্ব পালনের সময় কোনো স্বজনপ্রীতি, পক্ষপাত বা অনিয়মের সুযোগ রাখা যাবে না। নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করে ভোটকেন্দ্রের পরিবেশ এমন পর্যায়ে নিতে হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন।

সেনাপ্রধান আরও বলেন, দায়িত্ব পালনকালে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং অপপ্রচার, গুজব বা উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে সহিংসতা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

সূত্রগুলোর ভাষ্যমতে, সভায় জেলা ও উপজেলা পর্যায়ে শীর্ষ অপরাধীদের শনাক্ত করে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়, যাতে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

সেনাপ্রধানের বক্তব্যে আরও উঠে আসে যে, নির্বাচন শেষে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের পর সেনাবাহিনী নিয়মিত কাঠামো অনুযায়ী ব্যারাকে ফিরে যাবে এবং দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার ওপরও তিনি জোর দেন।

আরও খবর
ডৌবাড়ী ইউনিয়নে আগাম গণসংযোগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শরিফ উদ্দিন
ডৌবাড়ী ইউনিয়নে আগাম গণসংযোগে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শরিফ উদ্দিন
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন