সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্থানীয় সংবাদটাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

icon
দর্পণ টিভি লন্ডন
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরসংলগ্ন পাটলাই নদীতে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে তামিম নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকে তাকে উদ্ধারে স্থানীয় লোকজন ও নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুর বাজারসংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তামিম (১৫) ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপাশা থেকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে মা বাবার দোয়া নামের একটি পর্যটকবাহী নৌকা টাঙ্গুয়ার হাওর এলাকায় ভ্রমণে যায়। শুক্রবার নীলাদ্রি লেকসংলগ্ন ট্যাকের ঘাট এলাকায় রাতযাপন শেষে শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় কিশোরটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর বাজারের কাছে পৌঁছালে চলন্ত নৌকা থেকে হঠাৎ নদীতে পড়ে যায় তামিম। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টার মধ্যে একই এলাকায় পানিতে ডুবে যাওয়ার দুটি ঘটনা ঘটেছে। এর আগে শুক্রবার বিকেলে আরেকটি নৌ দুর্ঘটনায় এক শিশু নিখোঁজ হয়েছিল। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, টাঙ্গুয়ার হাওর এলাকা দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে না। এ কারণে উদ্ধার কার্যক্রমে নানা ধরনের চ্যালেঞ্জ দেখা দেয়।

নিখোঁজ কিশোরকে উদ্ধারে স্থানীয় বাসিন্দা, নৌপুলিশ ও সংশ্লিষ্টরা যৌথভাবে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন