সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়এতিম ও পথশিশুদের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ, ময়মনসিংহে সমাজকল্যাণ মন্ত্রী

এতিম ও পথশিশুদের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ, ময়মনসিংহে সমাজকল্যাণ মন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
এতিম ও পথশিশুদের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ, ময়মনসিংহে সমাজকল্যাণ মন্ত্রী

এতিম ও পথশিশুদের সুরক্ষা, শিক্ষা এবং মানবিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, সরকারের নীতিনির্ধারণী নির্দেশনার আলোকে সরকারি শিশু পরিবারগুলোকে আরও আধুনিক, নিরাপদ ও শিশুবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হচ্ছে। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের কল্যাণ ও জীবনমান উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

শুক্রবার (৫ জুন) ময়মনসিংহ সরকারি শিশু পরিবার বালক ও সরকারি শিশু পরিবার বালিকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানসিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি শিশুদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনের সময় তিনি শিশু পরিবারের আবাসন ব্যবস্থা, খাদ্যের মান, শিক্ষার পরিবেশ এবং চিকিৎসাসেবার বিভিন্ন দিক ঘুরে দেখেন। পাশাপাশি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়া, খেলাধুলা এবং বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় শিশুদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও প্রয়োজনীয় বিষয়গুলোও শোনেন তিনি।

মন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রতিটি শিশুকে আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রাজু আহমেদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কায়কোবাদ মামুন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিলসহ শিশু সদনের কর্মকর্তা ও কর্মচারীরা।

একই দিনে সমাজকল্যাণ মন্ত্রী ময়মনসিংহ নগরীর সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী হোস্টেলও পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের আবাসন, শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের অবহেলা করা যাবে না।