শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
সাম্প্রতিক
২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি
হোমনির্বাচনগোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন

গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন

icon
সজল আহমদ
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন

সিলেট ৪ আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো: জয়নাল আবেদীন বলেন,এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা অনুযায়ী আগামীতে দেশ পরিচালনা করা হবে।তিনি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ জনগণের স্বীকৃতির কথা উল্লেখ করে বলেন,১২ তারিখের ভোট বিপ্লবে জনতার বিজয় হবে,ইনশাআল্লাহ। 

জয়নাল আবেদীন আজ রোববার বিকেলে গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

 তিনি গোয়াইনঘাটের উন্নয়ন ও বৈষম্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, "২৪শে তরুণদের গণঅভ্যুত্থানের ফলেই আজ এই নির্বাচনে হচ্ছে, এ জাতি তরুণদের কাছে আজীবন ঋণী থাকবে। তরুণদের এই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যবিরোধী, তবে গোয়াইনঘাটের মানুষ এখনো বৈষম্যের শিকার। আমরা এখনো সুবিধাবঞ্চিত। বিগত ৫৪ বছর ধরে আমাদের নিয়ে নানা ধরনের নাটক হয়েছে, চাঁদাবাজি ও দুর্নীতি হয়েছে।তিনি বরেন, আমাদের এখানে একটি আধুনিক হাসপাতাল নেই, মানুষ এখনো সুচিকিৎসা পায় না। যোগাযোগের জন্য পর্যাপ্ত রাস্তাঘাট নেই। গোয়াইনঘাটের প্রতিটি ইউনিয়নে একটি ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যেতে কোনো রাস্তা নেই। আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই।

তিনি ২০২২ সালের বন্যার সময়ের সহযোগিতার কথাও তুলে ধরে বলেন, "সারা দেশ থেকে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেও, যারা বাইরে থেকে এসে নির্বাচন করছেন, তারা এই মানুষের জন্য কোনো সাহায্য নিয়ে আসেননি। তখন আমি আপনাদের পাশেই ছিলাম। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে হাওর উন্নয়ন প্রকল্প গ্রহণ করব, পাথর কোয়ারি খুলে দেব। আমাদের সম্পদ নিয়ে দেশের শিল্প গড়ে উঠলেও এখানে কোনো শিল্পাঞ্চল গড়ে তোলা হয়নি। আজ আমাদের হুমকি দেওয়া হচ্ছে, আমাদের পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়, শুধু এই অপরাধে যে আমরা এই এলাকার উন্নয়ন চাই। ১২ তারিখ প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে, বিজয় মিছিল না নিয়ে কেন্দ্র থেকে কেউ যাবে না।

উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন,জেলা জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক,জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ,মহানগর সদস্য সচিব কিবরিয়া সারোয়ার জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ফয়সল আহমদ,ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিল্লাল আহমদ চৌধুরী, এনসিপি নেতা মোস্তাক আহমদ,মাওলানা নাজমুল ইসলাম নোমানী,মাওলানা আব্দুল হাফিজ,বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল লতিফ, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আব্দুল নূর, সাংবাদিক মনজুর আহমদ,  আব্দুল মতিন, আনোয়ার হোসেন, কাজী মাওলানা শরিফ উদ্দিন।সভায় স্থানীয় নেতা-কর্মী ও গণমানুষের ব্যাপক উপস্থিতি ছিল। সভা শেষে জয়নাল আবেদীনের সমর্থনে বিশাল গণমিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

আরও খবর
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা
ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে লেবার পার্টি যোগ, জোট আবার ১১ দলীয়
ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে লেবার পার্টি যোগ, জোট আবার ১১ দলীয়