শনিবার , ০১ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ
হোমনির্বাচনগোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন

গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন

icon
দর্পণ টিভি লন্ডন
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন

সুয়েব রানা:-

সিলেট-৪ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন বলেছেন, বিজয়ী হলে এলাকার বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বৃহত্তম জৈন্তিয়া র মহাল সামিল জলকর পুনরুদ্ধার করে জনগণের হাতে তুলে দেওয়া হবে। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ খাতে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার লাফনাউট বাজারে স্থানীয় পূর্ব আলীরগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেনের সভাপতিত্বে এবং ছাত্রনেতা আরিফুল ইসলাম ও সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জেলা পেশাজীবী ফেডারেশনের সহসভাপতি কৃষিবিদ সাইদুর রহমান, জেলা শিবিরের সভাপতি আবু আইয়ুব, জেলা শিবিরের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসাইন, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আহমেদ আল মাসুদ, যুবনেতা জালাল উদ্দীন, মাওলানা রাসেল আশরাফী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নুরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আলহাজ্ব জয়নাল আবেদীন তার বক্তব্যে আরও বলেন,
আমি এই মাটিরই সন্তান। আমার জন্ম, বেড়ে ওঠা, সবকিছু আপনাদের মাঝেই। আমি আপনাদের দুঃখে দুঃখী, আনন্দে আনন্দিত। জাফলংয়ের পাথর কোয়ারি আবার সচল করতে আপ্রাণ চেষ্টা করব, যাতে এই এলাকার মানুষের আয়ের পথ ফিরে আসে। বাইরের কেউ বালুমহাল নিয়ে যাবে না-এলাকার মানুষই এর অধিকার পাবে। আমি দিন-রাত আপনাদের উন্নয়নের পাহারাদার হয়ে থাকব। যেখানে যা লাগবে, আপনাদের স্বার্থেই কাজ করব। কারণ দিনশেষে এই মাটিই আমার শেষ ঠিকানা, আর আপনাদের সেবা করাই আমার জীবনের স্বপ্ন।


সবশেষে আলহাজ্ব জয়নাল আবেদীন জৈন্তাপুরে অনুষ্ঠিত ডেমা ৫ম নাইট ফুটসাল টুর্নামেন্ট ২০২৬-এর একটি অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বুলবুল একাদশ, গর্দ্দনা ও বন্ধু মহল, ডেমা–জৈন্তাপুর।

ফাইনাল ম্যাচটি বৃহত্তর ডেমা ঐক্য পরিষদের আয়োজনে ডেমা ফুটবল মাঠ, জৈন্তাপুর, সিলেটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটির লাইভ স্পন্সর হিসেবেও থাকছে বৃহত্তর ডেমা ঐক্য পরিষদ।

উল্লেখ্য, আলহাজ্ব জয়নাল আবেদীন দিনভর সিলেট-৪ আসনের বিভিন্ন এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটান। তিনি গণসংযোগ, পথসভা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

আরও খবর
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা
ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে লেবার পার্টি যোগ, জোট আবার ১১ দলীয়
ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন জোটে লেবার পার্টি যোগ, জোট আবার ১১ দলীয়