মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকহরমুজ প্রণালিতে স্থায়ী ট্রানজিট ফি আরোপের বিরোধিতা কাতারের

হরমুজ প্রণালিতে স্থায়ী ট্রানজিট ফি আরোপের বিরোধিতা কাতারের

icon
দর্পণ টিভি লন্ডন
হরমুজ প্রণালিতে স্থায়ী ট্রানজিট ফি আরোপের বিরোধিতা কাতারের

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর স্থায়ী ট্রানজিট ফি আরোপের প্রস্তাবের বিরোধিতা করেছে কাতার। দেশটির মতে, এ ধরনের ব্যবস্থা কার্যকর হলে এর অর্থনৈতিক প্রভাব শেষ পর্যন্ত বিশ্বব্যাপী ভোক্তাদের ওপরই এসে পড়বে।

শনিবার (৩১ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে কাতারের উপ প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুল রহমান আল থানি এ অবস্থানের কথা জানান।

তিনি বলেন, কাতার এবং উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলো হরমুজ প্রণালিতে দীর্ঘমেয়াদি টোল বা স্থায়ী ফি আরোপের পক্ষে নয়। তাদের মতে, জাহাজ চলাচলে অতিরিক্ত ব্যয় যুক্ত হলে তার প্রভাব পণ্য ও জ্বালানির দামের মাধ্যমে শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপর পড়ে।

তবে বিশেষ পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য কোনো ফি আরোপের বিষয়ে আলোচনা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা নিশ্চিতকরণ, মাইন অপসারণ বা বিশেষ সামুদ্রিক কার্যক্রম পরিচালনার প্রয়োজন দেখা দিলে সাময়িক ও নির্দিষ্ট উদ্দেশ্যে ফি ব্যবহারের বিষয়টি বিবেচনায় আনা যেতে পারে।

বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যবস্থাপনা এবং সম্ভাব্য নিয়ন্ত্রণ কাঠামো নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। এ অবস্থায় কাতারের অবস্থান আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল ও গ্যাস সরবরাহের প্রধান রুট হিসেবে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে এ নৌপথে নতুন কোনো স্থায়ী ফি বা বিধিনিষেধ চালু হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, পণ্য পরিবহন ব্যয় এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর সরাসরি প্রভাব পড়তে পারে।

এ কারণে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে গৃহীত যেকোনো নীতিগত সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত