শনিবার , ০৬ জুন ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরের সাংবাদিক সুয়েব রানা পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য ক্যামডেন পিঠা মেলা অনুষ্ঠিত সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন জৈন্তাপুরের তিন সাংবাদিক লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন লন্ডন বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আবেগাপ্লুত নূরজাহান বেগম, পূরণ হলো বহুদিনের স্বপ্ন জুলাই আন্দোলনের কর্মীকে হুমকির অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এমপিদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান কর্নেল অলির টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ ডিজিটাল প্রচারণা চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার আন্তধর্মীয় বিয়ে ঘিরে নিউটাউনে বৃদ্ধ দম্পতিকে হুমকির অভিযোগ হরমুজ প্রণালিতে স্থায়ী ট্রানজিট ফি আরোপের বিরোধিতা কাতারের জিনজিয়াং মরুভূমিতে বিশাল সামরিক কমপ্লেক্স নির্মাণ, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, সিলেট ও চট্টগ্রামে ভারি বর্ষণের আশঙ্কা এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের তিন গবেষক দায়িত্বে অবহেলার অভিযোগে আরও ছয় সিটি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ বৃষ্টির প্রবণতা কমায় বাড়তে পারে ভ্যাপসা গরম, আবারও অবনতির পথে ঢাকার বায়ুমান চামড়া শিল্পকে রপ্তানিমুখী খাতে রূপ দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আসছে মূল্যায়নে ওপেনএআইকে ছাড়িয়ে শীর্ষে অ্যানথ্রপিক ইরান ইস্যুতে চাপে নেতানিয়াহু, ট্রাম্পের কূটনৈতিক পথে বাড়ছে অস্বস্তি বিশ্বজুড়ে বৈধতা সংকটের মুখে ইসরাইল, ভারতে সমর্থনের দাবি নেতানিয়াহুর ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা ২৪ বছরের অপেক্ষা ভাঙার স্বপ্নে ব্রাজিল রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত ৮০
হোমআন্তর্জাতিকলন্ডনে বর্ণাঢ্য ক্যামডেন পিঠা মেলা অনুষ্ঠিত

লন্ডনে বর্ণাঢ্য ক্যামডেন পিঠা মেলা অনুষ্ঠিত

icon
দর্পণ টিভি লন্ডন
লন্ডনে বর্ণাঢ্য ক্যামডেন পিঠা মেলা অনুষ্ঠিত

বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় খাবারের বৈচিত্র্য প্রবাসী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ক্যামডেন পিঠা মেলা ২০২৬।

রোববার (৩১ মে) লন্ডনের ক্যামডেন বরোর হার্ভাট স্ট্রিটস্থ থ্যানেট হলে বেঙ্গলি আর্টস অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ মেলায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেনের মেয়র কাউন্সিলর প্যাট্রিসিয়া লেম্যান, কাউন্সিলর কেমি অ্যাটোলাগবে, অনুপম নিউজের সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী এবং টেলিভিশন উপস্থাপক হেনা বেগম।

অতিথিরা তাদের বক্তব্যে প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা মেলায় বিভিন্ন ধরনের দেশীয় পিঠা, সন্দেশ ও মুখরোচক খাবারের স্টল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি পোশাক ও বিভিন্ন সামগ্রীর স্টলেও ছিল ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি।

মেলার সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন যুক্তরাজ্যপ্রবাসী স্থানীয় শিল্পীরা। সঙ্গীত পরিবেশনার পাশাপাশি শিশু ও কিশোরদের জন্য ফেস পেইন্টিং এবং হেনা পেইন্টিংয়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

মেলার অন্যতম উদ্যোক্তা হুমায়ূন কবির, আহবাব হোসেন ও বশির আহমদ জানান, প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতির পরিচয় নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এবং অধিকসংখ্যক মানুষের অংশগ্রহণে ক্যামডেন পিঠা মেলার আয়োজন করা হবে।