রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়এমপিদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান কর্নেল অলির

এমপিদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান কর্নেল অলির

icon
দর্পণ টিভি লন্ডন
এমপিদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান কর্নেল অলির

লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদ সদস্যদের কার্যক্রম যথাযথভাবে নিয়ন্ত্রণে রাখতে সরকারের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে এর রাজনৈতিক দায়ভার সরকারপ্রধানকেই বহন করতে হতে পারে।

এক সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্যদের মূল দায়িত্ব আইন প্রণয়ন করা। তবে প্রশাসনিক কর্মকাণ্ডে অতিরিক্ত প্রভাব বিস্তার বা রাজনৈতিক কার্যক্রমে প্রশাসনের সম্পৃক্ততা কাম্য নয়।

শনিবার (৩১ মে) প্রকাশিত ওই সাক্ষাৎকারে কর্নেল অলি অতীত রাজনৈতিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি দাবি করেন, ১৯৯৬ সালে বিভিন্ন দলের কয়েকজন সংসদ সদস্য তাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন। তবে রাজনৈতিক আনুগত্য ও নৈতিক অবস্থানের কারণে তিনি সেই প্রস্তাব থেকে সরে আসেন।

সাবেক এই মন্ত্রী বলেন, প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা জরুরি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতো কর্মকর্তাদের রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করা উচিত নয়। এতে প্রশাসনের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, সরকারপ্রধানের কাছে বিভিন্ন উৎস থেকে তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা এবং অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

কর্নেল অলি আহমদের মতে, কোনো ব্যক্তি আইন বা নীতির বাইরে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া উচিত নয়। এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সুশাসন আরও শক্তিশালী হবে।

রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখতে জবাবদিহিমূলক ও নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।