শনিবার , ০৬ জুন ২০২৬
সাম্প্রতিক
ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার, স্বস্তিতে দেশের আইটি খাত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা বাজেট বাস্তবায়নের বড় বাধা দুর্নীতি ও অপচয়, মনে করেন অধিকাংশ শিক্ষার্থী এতিম ও পথশিশুদের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ, ময়মনসিংহে সমাজকল্যাণ মন্ত্রী সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন, সপ্তাহজুড়ে লোকসানের মুখে মূল্যবান ধাতু মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পৌর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা বিধিনিষেধের মধ্যেও আল আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমার নামাজ তামিলনাড়ু বিজেপিতে বড় ধাক্কা, দল ছাড়লেন সাবেক রাজ্য সভাপতি অন্নামালাই ইরান যুদ্ধের সময় আজারবাইজানে গোপন সামরিক উপস্থিতি ছিল ইসরাইলের, দাবি সিএনএনের জৈন্তাপুরের সাংবাদিক সুয়েব রানা পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য ক্যামডেন পিঠা মেলা অনুষ্ঠিত সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন জৈন্তাপুরের তিন সাংবাদিক লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন লন্ডন বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আবেগাপ্লুত নূরজাহান বেগম, পূরণ হলো বহুদিনের স্বপ্ন জুলাই আন্দোলনের কর্মীকে হুমকির অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এমপিদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান কর্নেল অলির টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ ডিজিটাল প্রচারণা চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার আন্তধর্মীয় বিয়ে ঘিরে নিউটাউনে বৃদ্ধ দম্পতিকে হুমকির অভিযোগ হরমুজ প্রণালিতে স্থায়ী ট্রানজিট ফি আরোপের বিরোধিতা কাতারের জিনজিয়াং মরুভূমিতে বিশাল সামরিক কমপ্লেক্স নির্মাণ, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, সিলেট ও চট্টগ্রামে ভারি বর্ষণের আশঙ্কা
হোমআন্তর্জাতিকমেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পৌর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা

মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পৌর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা

icon
দর্পণ টিভি লন্ডন
মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পৌর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা

কলকাতা পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পৌরসভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন এবং পরে পৌরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন।

শনিবার (৬ জুন) এ ঘোষণা ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রায় সাড়ে সাত বছর মেয়রের দায়িত্ব পালনের পর মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই দায়িত্ব ছাড়লেন তিনি।

২০১৮ সালের ৩ ডিসেম্বর কলকাতার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি কলকাতা পৌরসভার ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, মানুষের সেবা ও সমস্যা সমাধানের লক্ষ্য নিয়েই তিনি দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে কার্যকরভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে তিনি মনে করেন। এজন্য দায়িত্বে থেকে প্রয়োজনীয় কাজ করতে না পারার চেয়ে সরে দাঁড়ানোই শ্রেয় বলে সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা এবং তার সম্মতি নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর কলকাতা পৌরসভার প্রশাসনিক ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বিভিন্ন মহলে অভিযোগ ছিল, পৌর প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা সীমিত হয়ে পড়েছে। পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতিই ফিরহাদ হাকিমের সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ হতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দায়িত্ব পালনকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পন্ন করতে পারলেও কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। ভবিষ্যতে সেগুলো বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। করোনা মহামারির সময় পৌরসভার কার্যক্রমকে তিনি তার দায়িত্বকালের অন্যতম বড় চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।

ফিরহাদ হাকিম দীর্ঘদিন ধরে কলকাতা পৌরসভার ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০০, ২০০৫ এবং ২০১০ সালে তিনি ওই ওয়ার্ড থেকে নির্বাচিত হন। পরে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরও উপনির্বাচন এবং ২০২১ সালের নির্বাচনে একই ওয়ার্ড থেকে পুনর্নির্বাচিত হন।

গত কয়েক দিন ধরেই তার পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বিভিন্ন তৃণমূল নেতাও তার পদত্যাগের সম্ভাবনার কথা ইঙ্গিত দিয়েছিলেন। শুক্রবারের ঘোষণার মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটে।

এর আগে বিধাননগর ও চন্দননগর পুরনিগমের মেয়ররাও পদত্যাগ করেছিলেন। সেই ধারাবাহিকতায় কলকাতা পৌরসভার মেয়র পদ থেকেও সরে দাঁড়ালেন ফিরহাদ হাকিম।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার পদত্যাগ কলকাতা পৌর রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিতে পারে। এখন নজর রয়েছে তার উত্তরসূরি নির্বাচনের দিকে এবং ভবিষ্যতে কলকাতা পৌরসভার প্রশাসনিক কাঠামো কোন পথে এগোয়, সেদিকেই।