বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমপ্রবাসবাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা নিয়ে মালদ্বীপ ইমিগ্রেশনের সঙ্গে হাইকমিশনের বৈঠক, ই-ভিসা সেবা সম্প্রসারণের কথা জানাল কর্তৃপক্ষ

বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা নিয়ে মালদ্বীপ ইমিগ্রেশনের সঙ্গে হাইকমিশনের বৈঠক, ই-ভিসা সেবা সম্প্রসারণের কথা জানাল কর্তৃপক্ষ

icon
দর্পণ টিভি লন্ডন
বাংলাদেশি প্রবাসীদের সুরক্ষা নিয়ে মালদ্বীপ ইমিগ্রেশনের সঙ্গে হাইকমিশনের বৈঠক, ই-ভিসা সেবা সম্প্রসারণের কথা জানাল কর্তৃপক্ষ

মালদ্বীপে বসবাসরত ও কর্মরত বাংলাদেশি নাগরিকদের অধিকার, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রবাসীদের সুরক্ষা, ভিসা-সংক্রান্ত সেবা সহজীকরণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় আলোচনা হয় বলে বাংলাদেশ হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে মালদ্বীপ ইমিগ্রেশন কার্যালয়ে ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল সিপি (অব.) আহমেদ ফাসীহ-এর সাক্ষাৎ হয়। আলোচনায় মালদ্বীপ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের সাম্প্রতিক ডিজিটাল উদ্যোগ সম্পর্কে অবহিত করে। কর্তৃপক্ষ জানায়, ই-ভিসা সিস্টেম ও ইমিগ্রেশন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রবাসীরা অনলাইনে ভিসার অবস্থা যাচাই করতে পারবেন। এছাড়া ভবিষ্যতে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা ইস্যুর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানায়, বৈধ ভিসাধারীদের ক্ষেত্রে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে ভিসা স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসায় রূপান্তরিত হবে এবং নতুন আবেদনকারীদের জন্যও এ ব্যবস্থা তাৎক্ষণিকভাবে কার্যকর থাকবে।

বৈঠকে হাইকমিশনার বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি জানান, কিছু শ্রমিক বৈধভাবে মালদ্বীপে আসার পর প্রতিশ্রুত কর্মসংস্থান না পেয়ে ঝুঁকিতে পড়েন। তথাকথিত ফ্রি-ভিসা প্রথা বন্ধে সচেতনতা এবং শ্রমিকদের শোষণ ও প্রতারণা রোধে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। পাশাপাশি নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা, ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করতে তদারকি এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ সময় বাংলাদেশ হাইকমিশনে আসা কিছু অভিযোগও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল যাচাই-বাছাই সাপেক্ষে প্রতারণায় জড়িত কোম্পানি ও নিয়োগকর্তাদের কালো তালিকাভুক্ত করার কথা জানান। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মালদ্বীপের লেবার রিলেশন অথরিটিতে অভিযোগ দাখিলের পরামর্শও দেওয়া হয়।

এছাড়া, কর্তৃপক্ষ জানায় নতুন পাসপোর্টে তথ্য পরিবর্তন হলে বাংলাদেশ হাইকমিশনের ভেরিফিকেশন লেটার প্রয়োজন হবে। কোনো প্রবাসীকে গ্রেপ্তার বা বহিষ্কারের ক্ষেত্রে লিখিত ব্যাখ্যা প্রদান এবং সংশ্লিষ্ট প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানোর প্রক্রিয়ার কথাও উল্লেখ করা হয়। আইনানুগ বহিষ্কার প্রক্রিয়া সম্পন্ন হতে গড়ে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

আরও খবর
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
লন্ডনে আর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান
লন্ডনে আর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান