রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্থানীয় সংবাদজৈন্তাপুরে পুলিশের সফল অভিযান, ভারতীয় জিরা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

জৈন্তাপুরে পুলিশের সফল অভিযান, ভারতীয় জিরা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

icon
দর্পণ টিভি লন্ডন
জৈন্তাপুরে পুলিশের সফল অভিযান, ভারতীয় জিরা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ধারাবাহিক অভিযানে পৃথক দুটি ঘটনায় ৭৮০ কেজি ভারতীয় জিরা ও ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

মঙ্গলবার ২২ জুলাই বিকেল ৩টা ৩৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের গর্দানা এলাকার ধামরী ব্রিজের উত্তর পাশে সিলেট তামাবিল আঞ্চলিক মহাসড়কে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালায়। এ সময় ২৬ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি হিসেবে মোট ৭৮০ কেজি জিরার আনুমানিক মূল্য ৪ লাখ ২৯ হাজার টাকা। একই সঙ্গে জিরা বহনকারী পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পিকআপ গাড়ির চালক জসীম উদ্দীন, ৪০, কে গ্রেপ্তার করা হয়। তিনি জৈন্তাপুর উপজেলার পূর্ব পাতন গ্রামের বাসিন্দা।

একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানা পুলিশের আরেকটি অভিযানে উপজেলার নিজপাট ইউনিয়নের নয়া বাড়ি এলাকায় ইমরান আহমদ মহিলা কলেজগামী সড়ক থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম, ৪৬, কে গ্রেপ্তার করা হয়। তিনি জৈন্তাপুর উপজেলার জালাল বস্তি এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে চোরাচালান, মাদক ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। থানার অফিসার ইনচার্জ এবং তদন্ত কর্মকর্তা সার্বিক তদারকি ও দিকনির্দেশনার মাধ্যমে অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করে চলেছেন। তাদের নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা দিনরাত নিরলসভাবে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, জৈন্তাপুর মডেল থানার ধারাবাহিক ও পেশাদার অভিযানের ফলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিয়মিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন