সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্থানীয় সংবাদজৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

icon
দর্পণ টিভি লন্ডন
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সুয়েব রানা, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা পত্র ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দিয়েছে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন। এ সময় শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি শিক্ষা। পরীক্ষায় ভালো ফল অর্জনই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তারা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাদের এ সাফল্য শুধু নিজেদের নয়, পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও পুরো জৈন্তাপুরবাসীর জন্য গর্বের। তাই মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।

জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য হাফিজ রফিকুল ইসলাম রায়হান।

প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, নটরডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোজ কুমার সেন ও অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক সিরাজুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য সচিব ক্লেমেন্ট চিশিম বর্ষা, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুক মিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, সদস্য সাইফুল ইসলাম বাবু, ফাউন্ডেশনের সদস্য জাহিদুল ইসলাম, সুবীর চক্রবর্তী, মাসুক আহমদ, খন্দকার জয়নাল আবেদিন, মাওলানা আব্দুস সালাম, বিলালুর রহমান, আমিনুল হক, সজিব আহমদ, অলিউর রহমান গুলশান, মো. আব্দুল্লাহ, অভিভাবক কামাল হোসেন, হাবিবুর রহমান এবং সাংবাদিক সোয়েব রানা ও মুক্তাদির আল সেলিমসহ অনেকে।

বক্তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা জিপিএ-৫ পাওয়া ২৮ শিক্ষার্থীর হাতে জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
স্যাটেলাইট ম্যাপ ও হাতের ফিতার সমন্বয়ে ভূমি জরিপ করছেন শরিফ সাহেব
স্যাটেলাইট ম্যাপ ও হাতের ফিতার সমন্বয়ে ভূমি জরিপ করছেন শরিফ সাহেব