বিশ্বদরবারে সিলেটকে পরিচিত করার লক্ষ্যে কাজ করছেন যুক্তরাজ্য কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহ মুনিম
যুক্তরাজ্যভিত্তিক কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহ মুনিম সিলেটকে একটি আন্তর্জাতিক মানের নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগ গ্লোবালাইজিং সিলেট মূলত একটি ভবিষ্যতমুখী ভাবনা যেখানে সিলেটকে বৈশ্বিক অর্থনীতি প্রযুক্তি শিক্ষা বিনিয়োগ এবং উদ্ভাবনের সঙ্গে আরও শক্তভাবে সংযুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শাহ মুনিমের মতে বর্তমান বিশ্বে কোনো অঞ্চলের উন্নয়ন শুধু অবকাঠামোর ওপর নির্ভর করে না। আন্তর্জাতিক বিনিয়োগ দক্ষ মানবসম্পদ প্রযুক্তিনির্ভর শিক্ষা উদ্ভাবন উদ্যোক্তা সৃষ্টি রপ্তানি বাণিজ্য এবং প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণই একটি অঞ্চলকে বিশ্বদরবারে পরিচিত করে তুলতে পারে।
তিনি মনে করেন সিলেটের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা তরুণ উদ্যোক্তাদের সহায়তা তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি।
শাহ মুনিম আরও বলেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটিদের জ্ঞান অভিজ্ঞতা দক্ষতা এবং পেশাগত নেটওয়ার্ককে সিলেটের উন্নয়নের সঙ্গে যুক্ত করা গেলে এই অঞ্চল অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি এবং পর্যটনসহ বিভিন্ন খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবে।
গ্লোবালাইজিং সিলেট উদ্যোগের মাধ্যমে তিনি এমন একটি সিলেট গড়ে তোলার প্রত্যাশা করেন যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হবে এবং একই সঙ্গে শিক্ষা গবেষণা প্রযুক্তি উদ্ভাবন সাংস্কৃতিক বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতার একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সংশ্লিষ্টদের মতে সিলেটকে বিশ্বমানের একটি অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রবাসী সমাজ ব্যবসায়ী এবং তরুণ প্রজন্মের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। এই লক্ষ্য বাস্তবায়নে শাহ মুনিমের গ্লোবালাইজিং সিলেট ভাবনা একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।