সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্থানীয় সংবাদ১৭ বছরের অচলাবস্থা কাটিয়ে মানবিক সেবামুখী রেড ক্রিসেন্ট গড়ার অঙ্গিকার ব্যারিস্টার এম এ সালামের

১৭ বছরের অচলাবস্থা কাটিয়ে মানবিক সেবামুখী রেড ক্রিসেন্ট গড়ার অঙ্গিকার ব্যারিস্টার এম এ সালামের

icon
দর্পণ টিভি লন্ডন
১৭ বছরের অচলাবস্থা কাটিয়ে মানবিক সেবামুখী রেড ক্রিসেন্ট গড়ার অঙ্গিকার ব্যারিস্টার এম এ সালামের

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে দীর্ঘদিনের অচলাবস্থা ও নেতিবাচক প্রভাব থেকে বের করে জনগণের জন্য আরও কার্যকর ও কল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গিকার ব্যক্ত করেছেন সংস্থাটির চেয়ারম্যান ব্যারিস্টার এম এ সালাম। তিনি বলেছেন, মানবিক সেবার প্রতীক হিসেবে রেড ক্রিসেন্টকে আরও শক্তিশালী ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার ঘোষিত মানবিক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

সোমবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জেলা ও মহানগর বিএনপি এবং সিলেট রেড ক্রিসেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে দুপুরে সিলেট ইউনিটের কার্যালয় পরিদর্শন করে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ব্যারিস্টার এম এ সালাম। সভায় রেড ক্রিসেন্টের ইউনিট নির্বাহী কমিটির সদস্য, কর্মকর্তা কর্মচারী, যুব রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সভায় তিনি বলেন, রেড ক্রিসেন্ট শুধু একটি সংগঠন নয়, এটি বিশ্বব্যাপী মানবিক সেবায় নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের অংশ। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো মানবিক সংকটে স্বেচ্ছাসেবকরা মানুষের পাশে থেকে যে ভূমিকা পালন করছেন, তা আরও সম্প্রসারণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তিনি রক্তদান কর্মসূচি ও চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান এবং সিলেট ইউনিটের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদির শাহী।

এসময় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ মামুন সামন, নির্জর রায়, কামরুজ্জামান দীপু, আলীমুল এহসান, তাহমিনা হাসান চৌধুরী, আবু সাঈদ মো. ইব্রাহিম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, মুজিব জাহান রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের পরিচালক ডা. তৌহিদ চৌধুরী এবং যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন