বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমঅর্থনীতিএশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ঢাকায় যাত্রা শুরু সাচিনের

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ঢাকায় যাত্রা শুরু সাচিনের

icon
দর্পণ টিভি লন্ডন
এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ঢাকায় যাত্রা শুরু সাচিনের

এশিয়াজুড়ে বৃত্তাকার অর্থনীতি ও টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ঢাকায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে গবেষণা ও নীতি-ভিত্তিক প্রতিষ্ঠান সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক সাচিন।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিআই কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে গবেষক, শিল্প উদ্যোক্তা, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সাচিনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী বলেন, এশিয়ার টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে গবেষণা, উদ্ভাবন, নীতিগত সহায়তা এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে সংস্থাটি। তিনি বলেন, এটি শুধু একটি প্রতিষ্ঠানের সূচনা নয়, বরং নতুন চিন্তা ও দায়িত্ববোধেরও শুরু।

সংস্থাটির স্লোগান থিংক সার্কুলার ইনোভেট রিজিওনালি ইমপ্যাক্ট গ্লোবালি। এর মাধ্যমে এমন একটি এশিয়া গড়ে তোলার লক্ষ্য তুলে ধরা হয়েছে, যা সার্কুলার ইকোনমি ও টেকসই উন্নয়নে বৈশ্বিক নেতৃত্ব দিতে সক্ষম হবে।

প্রাথমিকভাবে দেশের তৈরি পোশাক শিল্পকে কেন্দ্র করে কার্যক্রম শুরু করলেও পর্যায়ক্রমে কৃষি, স্বাস্থ্যসেবা, নির্মাণ, জ্বালানি, প্লাস্টিক, আর্থিক খাত, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন শিল্পখাতে কাজ করার পরিকল্পনার কথা জানায় সাচিন।

অনুষ্ঠানে ইউরোচ্যাম বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ বলেন, সার্কুলার ইকোনমিকে কেবল আন্তর্জাতিক চাপ হিসেবে দেখার সুযোগ নেই। জলবায়ু পরিবর্তন ও প্রচলিত উৎপাদন ব্যবস্থার সীমাবদ্ধতা বাংলাদেশের অর্থনীতি ও প্রতিযোগিতা সক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, টেকসই উৎপাদন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে পারে এবং সবুজ বিনিয়োগ আকর্ষণের সুযোগ বাড়াতে পারে।

প্রীতি চক্রবর্তী বলেন, বর্তমান অর্থনৈতিক মডেলে প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ, ব্যবহার এবং পরে তা ফেলে দেওয়ার যে ধারা রয়েছে, তা দীর্ঘমেয়াদে টেকসই নয়। তিনি সম্পদের পুনঃব্যবহার, বর্জ্য হ্রাস এবং পরিবেশ সুরক্ষার সঙ্গে শিল্পোন্নয়নের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্যসেবা খাতের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। পানি ও বায়ুদূষণের প্রভাব মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে এবং টেকসই উন্নয়ন এখন সময়ের অপরিহার্য দাবি।

সাচিন জানিয়েছে, তারা মূলত গবেষণা ও উন্নয়ন, নীতিগত সহায়তা, নেটওয়ার্কিং ও সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধির চারটি ক্ষেত্রে কাজ করবে। পাশাপাশি এশিয়ান সাসটেইনেবিলিটি ডেটা অ্যান্ড এআই পোর্টাল, সার্কুলার টেকনোলজি মার্কেটপ্লেস, সাচিন একাডেমি এবং সার্কুলার সলিউশনস ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মসহ বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, তাদের কার্যক্রম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি ১২, ১৩ ও ১৭ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। একই সঙ্গে সরকার, শিল্পখাত, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সহযোগী ও তরুণ সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।