সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমস্থানীয় সংবাদঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ভূমি অধিগ্রহণে বৈষম্যের অভিযোগ
ন্যায্য মূল্য দাবিতে ওসমানীনগরে ভূমি মালিকদের মানববন্ধন

ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ভূমি অধিগ্রহণে বৈষম্যের অভিযোগ

icon
দর্পণ টিভি লন্ডন
ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ভূমি অধিগ্রহণে বৈষম্যের অভিযোগ

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পকে ঘিরে সিলেটের ওসমানীনগর উপজেলার ইলাশপুর, দুনিয়ার বন্দ ও বরায়া মৌজায় ভূমি অধিগ্রহণে মূল্য নির্ধারণে চরম বৈষম্যের অভিযোগ উঠেছে। ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার তাজপুর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত এ মানববন্ধনে ভুক্তভোগী ভূমি মালিকরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, চলমান ৬ লেন মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় যেসব মালিকানাধীন ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে, সেসব জমির মূল্য অস্বাভাবিকভাবে কম নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান বাজারদরের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ এবং অগ্রহণযোগ্য।

বক্তারা বলেন, ওসমানীনগরের গোয়ালাবাজার ও তাজপুর বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ভূমির প্রকৃত মূল্য অত্যন্ত উচ্চ হলেও অধিগ্রহণযোগ্য জমির প্রতি শতক অত্যন্ত স্বল্পমূল্যে নির্ধারণ করা হয়েছে। তাদের দাবি, এ ধরনের মূল্য নির্ধারণ বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং ভূমি মালিকদের প্রতি সুস্পষ্ট অবিচারের শামিল।

তারা আরও অভিযোগ করেন, বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জমিকে ‘নাল’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া গুরুতর অনিয়মের ইঙ্গিত বহন করে। যেখানে একই এলাকায় প্রতি শতক জমির মূল্য কোটি টাকায় পৌছালেও মালিকরা তা বিক্রয়ে অনাগ্রহী, সেখানে অধিগ্রহণযোগ্য জমির অযৌক্তিকভাবে নিম্নমূল্য নির্ধারণে তারা বিস্ময় ও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ভূমি মালিকদের তথ্য অনুযায়ী, ওসমানীনগর সাব-রেজিস্ট্রার অফিসের সর্বশেষ এসেসমেন্টে তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দ মৌজায় প্রতি শতক দোকানভিটার মূল্য ১৮ লাখ ৬৫ হাজার টাকা, বরায়া মৌজায় ৮ লাখ ৭৪ হাজার ৭৭০ টাকা এবং গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা মৌজায় সর্বনিম্ন মূল্য ১৮ লাখ টাকার অধিক নির্ধারিত রয়েছে। অথচ এসব জমির মূল্য কীভাবে এতো স্বল্প মূল্য নির্ধারণ করা হলো সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে বাস্তবসম্মত ও ন্যায্য মূল্য নির্ধারণ করে ক্ষতিপূরণ পরিশোধ নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও উচ্চারণ করেন ভুক্তভোগী ভূমি মালিকরা। এ লক্ষ্যে ভূমি উপদেষ্টা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধন কর্মসূচির পূর্বে তাজপুর সাব-রেজিস্ট্রার বরাবরে লিখিত আবেদন দাখিল করা হয় এবং কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন ভূমি মালিকরা।

বিশিষ্ট ব্যবসায়ী হাজী ময়না মিয়ার সভাপতিত্বে এবং সমাজসেবী জাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ফারুক জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ খালিছ মিনার, হাজী শায়েক আহমদ, আলা হোসেন, সিরাজুল ইসলাম, কাজী আব্দুল সালাম, শাহ মোনায়েম, জুবায়ের আহমদ মজনু, সোহেল আহমদ, জুবায়ের আহমদ, মামুন ইসলাম, তাজ উল্লাহ, ফরিদুজ্জামানসহ ভুক্তভোগী অসংখ্য ভূমি মালিক।

আরও খবর
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
আপডেট নিউজ মানেই এখন সবার মুখে-চ্যানেল জৈন্তা নিউজ
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্টের সৌজন্যে প্রবাসী রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
মাদকমুক্ত জৈন্তাপুর গড়তে ভিডিপি সদস্যদের অঙ্গীকার
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
জৈন্তাপুরে জিপিএ-৫ পাওয়া ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
বিড়ালের আঁচড়ের পর শিশুর অস্বাভাবিক আচরণ, জলাতঙ্কের লক্ষণ মেলেনি
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
হৃদয়ে শ্রীমঙ্গলের নতুন সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টিটু
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন
তথ্যপ্রমাণহীন অভিযোগে থামছেন না ইউএনও সুনন্দা রায়, স্বচ্ছতায় অবিচল প্রশাসন