সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী অ্যাডভোকেট আফজাল
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে মনোনীত করা হয়েছে।
রবিবার ২৯ মার্চ রাতের দিকে দলের কেন্দ্রীয় কমিটির এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি সিলেট মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব তাসনিয়া আক্তার লুবনা।
দলের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় রাজনীতিতে সক্রিয় এবং জনসম্পৃক্ততার কারণে অ্যাডভোকেট আফজালকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
মনোনয়ন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তাসনিয়া আক্তার লুবনা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রার্থীকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই সিদ্ধান্ত সিলেটের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন।
তিনি আরও বলেন, অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল একজন পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন, সাহসী ও অভিজ্ঞ ব্যক্তি, যার নেতৃত্বে সিলেটকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত নগরীতে রূপান্তর করা সম্ভব হবে বলে দল মনে করে।
এনসিপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবে এবং আসন্ন নির্বাচনে ব্যাপক জনসমর্থন পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।