রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমরাজনীতিআইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের

icon
দর্পণ টিভি লন্ডন
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা শফিকুর রহমান। তিনি বলেছেন, বাস্তব পরিস্থিতি উদ্বেগজনক হলেও সরকার তা স্বীকার করছে না এবং জনগণের নিরাপত্তা নিয়ে কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।

মঙ্গলবার (২০ মে) রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা নাসির ইসলামের শারীরিক অবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা শফিকুর রহমান বলেন, দেশে যে সরকারই ক্ষমতায় আসে, তারা অতীতের তুলনায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভালো দাবি করে। কিন্তু সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা ভিন্ন। ঘর, কর্মস্থল কিংবা বাইরে কোথাও মানুষ পুরোপুরি নিরাপদ বোধ করছে না। ফলে জনমনে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে।

তিনি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তার মতে, চিকিৎসক সমাজ নিরাপদ না থাকলে চিকিৎসাসেবা ব্যাহত হবে এবং এর নেতিবাচক প্রভাব রাষ্ট্র ও সাধারণ মানুষের ওপর পড়বে।

হাসপাতালে অবস্থানকালে জামায়াত আমির আহত চিকিৎসক ডা নাসির ইসলামের শয্যার পাশে গিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি দায়িত্বরত চিকিৎসকদের প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান। পরে আহত চিকিৎসকের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি শামসুর রহমান, বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা এস এম খালিদুজ্জামান, ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা মাহমুদ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা এম জি ফারুক হোসেনসহ দল ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

জানা গেছে, গত শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত লাল মিয়া কাজীকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা নাসির ইসলাম তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার আগেই রোগীর মৃত্যু হয়। পরে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে কিছু স্বজন ও বহিরাগত ব্যক্তি ডা নাসির ইসলামের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও খবর
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতায় ডাস্টবিন স্থাপন বিপ্লব রহমান নাইমের
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, সিদ্ধান্ত নেবেন তারেক রহমান
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব