শনিবার , ০৬ জুন ২০২৬
সাম্প্রতিক
ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার, স্বস্তিতে দেশের আইটি খাত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিক্ষা বাজেট বাস্তবায়নের বড় বাধা দুর্নীতি ও অপচয়, মনে করেন অধিকাংশ শিক্ষার্থী এতিম ও পথশিশুদের উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ, ময়মনসিংহে সমাজকল্যাণ মন্ত্রী সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতন, সপ্তাহজুড়ে লোকসানের মুখে মূল্যবান ধাতু মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পৌর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা বিধিনিষেধের মধ্যেও আল আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমার নামাজ তামিলনাড়ু বিজেপিতে বড় ধাক্কা, দল ছাড়লেন সাবেক রাজ্য সভাপতি অন্নামালাই ইরান যুদ্ধের সময় আজারবাইজানে গোপন সামরিক উপস্থিতি ছিল ইসরাইলের, দাবি সিএনএনের জৈন্তাপুরের সাংবাদিক সুয়েব রানা পেলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য ক্যামডেন পিঠা মেলা অনুষ্ঠিত সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন জৈন্তাপুরের তিন সাংবাদিক লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন লন্ডন বাংলা প্রেস ক্লাবের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আবেগাপ্লুত নূরজাহান বেগম, পূরণ হলো বহুদিনের স্বপ্ন জুলাই আন্দোলনের কর্মীকে হুমকির অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা এমপিদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান কর্নেল অলির টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ ডিজিটাল প্রচারণা চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতার আন্তধর্মীয় বিয়ে ঘিরে নিউটাউনে বৃদ্ধ দম্পতিকে হুমকির অভিযোগ হরমুজ প্রণালিতে স্থায়ী ট্রানজিট ফি আরোপের বিরোধিতা কাতারের জিনজিয়াং মরুভূমিতে বিশাল সামরিক কমপ্লেক্স নির্মাণ, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, সিলেট ও চট্টগ্রামে ভারি বর্ষণের আশঙ্কা
হোমরাজনীতিআন্দোলনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে : তারেক রহমান

আন্দোলনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে : তারেক রহমান

icon
দর্পণ টিভি লন্ডন
আন্দোলনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের মানুষ স্বৈরশাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছে। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আন্দোলন পরিচালিত হয়েছিল এবং তাতে জনগণ সফল হয়েছে।

শনিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আন্দোলনের মধ্য দিয়ে এখন জনগণের কথা বলার অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। তবে এখানেই দায়িত্ব শেষ নয়। দেশের রাষ্ট্রীয় কাঠামোকে নতুনভাবে গড়ে তুলতে হবে এবং অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এবং প্রশাসনের বিভিন্ন খাতকে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে দুর্বল করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যখাত ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের নামে বড় বড় প্রকল্প নেওয়া হলেও সাধারণ মানুষের মৌলিক সুবিধার উন্নয়ন হয়নি। শহরে ফ্লাইওভার নির্মাণ হলেও অনেক এলাকার সড়ক অবকাঠামো এখনো বেহাল অবস্থায় রয়েছে।

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের উদাহরণ তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, একটি বালিশের মূল্য ৮০ হাজার টাকা দেখানো হয়েছিল, যা দুর্নীতির চিত্রই প্রকাশ করে। জনগণের অর্থ অপচয় ও বিদেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, চাঁদপুর এলাকায় টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হলে যুবসমাজ দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এতে দেশ ও বিদেশে কর্মসংস্থানের পথ আরও বিস্তৃত হবে।

বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ ভোগান্তিতে ছিলেন। খাল পুনঃখনন সম্পন্ন হলে কৃষি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানে সুফল মিলবে।

এ সময় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রমের কথাও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, নারীদের স্বাবলম্বী করা এবং কৃষকদের সহায়তা দিতে পর্যায়ক্রমে পরিবারভিত্তিক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা চালু করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর, এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম, নাসীরুদ্দীন পাটওয়ারী
মানুষের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম, নাসীরুদ্দীন পাটওয়ারী
অনিয়মের সুনির্দিষ্ট ফাইল প্রকাশে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
অনিয়মের সুনির্দিষ্ট ফাইল প্রকাশে প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
সীমান্ত হত্যার প্রতিবাদে হাতীবান্ধা সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
সীমান্ত হত্যার প্রতিবাদে হাতীবান্ধা সফরে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের আহ্বান জামায়াত আমিরের
মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস আলম
মাশরাফীকে কাঠগড়ায় দাঁড় করালেন সারজিস আলম
রাষ্ট্রপতির অপসারণের দাবি নাহিদ ইসলামের, সংসদে তীব্র বক্তব্য
রাষ্ট্রপতির অপসারণের দাবি নাহিদ ইসলামের, সংসদে তীব্র বক্তব্য