বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমপ্রবাসকানাডায় যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

কানাডায় যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

icon
দর্পণ টিভি লন্ডন
কানাডায় যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

কানাডার রাজধানী অটোয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশ হাইকমিশন।

শনিবার ২৬ মার্চ আয়োজিত এ অনুষ্ঠানে কানাডার রাজনীতিবিদ, কূটনীতিক, সরকারি কর্মকর্তাসহ প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে বর্ণাঢ্য ও তাৎপর্যময়।

বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত কূটনৈতিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সংসদীয় সচিব রবার্ট অলিফ্যান্ট। এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে হাইকমিশনার মো. জসীম উদ্দিন মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদ, নির্যাতিত নারী ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, স্বাধীনতা শুধু অর্জনের বিষয় নয়, এটি একটি চলমান দায়িত্ব, যা প্রজন্ম থেকে প্রজন্মে বহমান রাখতে হবে। তিনি আরও উল্লেখ করেন, স্বাধীনতার পর দীর্ঘ সময়ে বাংলাদেশ প্রাতিষ্ঠানিক শক্তি, অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের আকাঙ্ক্ষাকে ভিত্তি করে একটি শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রধান অতিথি রবার্ট অলিফ্যান্ট তার বক্তব্যে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ক্রমেই গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের অবদান প্রশংসনীয়।

অনুষ্ঠানে ঐতিহাসিক দিনটির তাৎপর্য তুলে ধরতে কেক কাটার আয়োজন করা হয়, যেখানে অতিথিরা অংশ নিয়ে উদ্‌যাপনে নতুন মাত্রা যোগ করেন। এ সময় কানাডা বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি ব্র্যাড রেডেকপ এবং ডিপ্লোম্যাটিক কোরের ডিন ও মরক্কোর রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশ নামের নৃত্যনাট্য দর্শকদের মুগ্ধ করে, যেখানে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঋতুচক্রের চিত্র তুলে ধরা হয়।

এর আগে সকালে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয় এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
লন্ডনে আর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান
লন্ডনে আর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান