বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমপ্রবাসটাওয়ার হ্যামলেটসে উচ্চশিক্ষা সহায়তায় ২ লাখ ৫০ হাজার পাউন্ড অনুদান ঘোষণা

টাওয়ার হ্যামলেটসে উচ্চশিক্ষা সহায়তায় ২ লাখ ৫০ হাজার পাউন্ড অনুদান ঘোষণা

icon
দর্পণ টিভি লন্ডন
টাওয়ার হ্যামলেটসে উচ্চশিক্ষা সহায়তায় ২ লাখ ৫০ হাজার পাউন্ড অনুদান ঘোষণা

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের উচ্চশিক্ষা ও পেশাগত প্রশিক্ষণে সহায়তা দিতে ২ লাখ ৫০ হাজার পাউন্ডের নতুন অনুদান কর্মসূচি চালুর ঘোষণা দেওয়া হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানারি ওয়ার্ফ গ্রুপের যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচি শিক্ষার্থীদের আর্থিক প্রতিবন্ধকতা দূর করে শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে।

শুক্রবার ১৪ মার্চ বিকেলে টাওয়ার হ্যামলেটস টাউন হলে মেয়রের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস এবং ক্যানারি ওয়ার্ফ ফারদার এডুকেশন ট্রাস্টের অনুদান তহবিল পুনরায় চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই ট্রাস্টের মাধ্যমে ইতোমধ্যে সাড়ে চার হাজারেরও বেশি স্থানীয় বাসিন্দা উচ্চশিক্ষা, পেশাগত যোগ্যতা ও বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়েছেন। নতুন করে চালু হওয়া এই কর্মসূচির আওতায় আর্থিক সংকটে থাকা বাসিন্দাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে অনুদান দেওয়া হবে।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেন, শিক্ষা মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে। এই তহবিলের মাধ্যমে বাসিন্দাদের শিক্ষার পথে আর্থিক বাধা কমিয়ে তাদের নতুন দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ গঠনের সুযোগ তৈরি করা হচ্ছে।

ডেপুটি মেয়র এবং শিক্ষা বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর মাইয়ুম তালুকদার বলেন, এই অনুদান শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে উচ্চশিক্ষা বা প্রশিক্ষণ চালিয়ে যেতে পারেন না তাদের জন্য এটি বিশেষ সহায়ক হবে।

ক্যানারি ওয়ার্ফ গ্রুপের প্রধান নির্বাহী শোবি খান বলেন, ১৯৯০ সাল থেকে এই ট্রাস্ট স্থানীয় বাসিন্দাদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করে আসছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সঙ্গে যৌথ উদ্যোগে এই সহযোগিতা অব্যাহত রাখতে পেরে তারা গর্বিত।

এই তহবিলের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের টাওয়ার হ্যামলেটসে কমপক্ষে তিন বছর বসবাস করতে হবে এবং জিসিএসই অথবা এ লেভেল সম্পন্ন থাকতে হবে। পাশাপাশি নির্ধারিত আর্থিক যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

উচ্চশিক্ষা, পেশাগত কোর্স ও প্রশিক্ষণ গ্রহণে যাদের অন্য কোনো আর্থিক সহায়তা নেই তাদের জন্য এই অনুদান বিশেষভাবে প্রযোজ্য হবে। আগামী ২৩ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে এবং ২৬ জুন পর্যন্ত চলবে। কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

আরও খবর
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
লন্ডনে আর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান
লন্ডনে আর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান