বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমপ্রবাসমধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগের আহ্বান

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগের আহ্বান

icon
দর্পণ টিভি লন্ডন
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগের আহ্বান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং সদস্য সচিব এম এ রউফ এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

শনিবার ১৪ মার্চ দেওয়া ওই বিবৃতিতে তারা বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে অস্থিরতা ও সংঘাতপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থার মধ্যেও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছেন। তারা নিজেদের পরিবারকে সহায়তা করার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমানে প্রায় এক কোটি বাংলাদেশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে যুদ্ধ পরিস্থিতিতে মানুষের জীবন, সম্পদ ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে যায় এবং প্রতিনিয়ত নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে থাকতে হয়।

সংগঠনের নেতারা বলেন, এই কঠিন বাস্তবতার মধ্যেও প্রবাসী বাংলাদেশিরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু সদ্য শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশনে প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি নিয়ে পর্যাপ্ত আলোচনা না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, সংসদের প্রতিটি কার্যদিবসে যে বিপুল অর্থ ব্যয় হয় তা জনগণের অর্থ এবং এর বড় একটি অংশ আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে। তাই সংসদের প্রতিটি সময় যেন জনগণের কল্যাণে ব্যবহার হয় সে প্রত্যাশা দেশবাসীর।

অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন, প্রবাসীদের যেন তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা হচ্ছে এমন ধারণা তৈরি হওয়া অত্যন্ত দুঃখজনক। বাস্তবে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সই বাংলাদেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রার উৎস। তিনি বলেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দিনরাত কঠোর পরিশ্রম করে দেশের উন্নয়ন ও তাদের পরিবারের জীবিকা নিশ্চিত করছেন।

তিনি আরও জানান, প্রবাসীদের উত্থাপিত ছয় দফা দাবি অযৌক্তিক নয় বরং দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের স্বীকৃতি হিসেবে এসব দাবি বিবেচনা করা উচিত।

অন্যদিকে সদস্য সচিব এম এ রউফ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন প্রবাসী বাংলাদেশিদের জন্য দোয়া করেন এবং তাদের ত্যাগ ও পরিশ্রমকে সম্মান করেন। একই সঙ্গে তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের নেতারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসীদের বর্তমান পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং তাদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আরও খবর
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন