বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ত্রিপলের নামাজের স্থানও অপসারণ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল চূড়ান্তে স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছেন সিইসি জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি সিলেট ব্যাটালিয়নের অতন্দ্র প্রহরী ভূমিকা, ১৯ ও ৪৮ বিজিবির নিরলস প্রচেষ্টায় নিরাপদ সীমান্ত, সুরক্ষিত দেশ গোয়াইনঘাটকে মাদকমুক্ত ও দালালামুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ ওসি ওমর ফারুক জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
হোমপ্রবাসলন্ডন বাংলা প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

লন্ডন বাংলা প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

icon
রহমত আলী
লন্ডন বাংলা প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নারী সাংবাদিকদের অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্যের নানা দিক তুলে ধরা হয়।

রোববার ৮ মার্চ পূর্ব লন্ডনের প্রিন্সলে স্ট্রিটে অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বাইরে বাংলা ভাষার গণমাধ্যমকর্মীদের বৃহৎ এই সংগঠনটি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত সাংবাদিকদের মধ্যে সৌহার্দ, সহযোগিতা ও পেশাগত উন্নয়নের পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সাংবাদিকতার মান উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে সংগঠনটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ সুনাম অর্জন করেছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সভায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান নারী সাংবাদিক শামীম চৌধুরী এবং বিবিসি এপ্রেন্টিস প্রতিযোগিতায় রানার আপ হওয়া তরুণ উদ্যোক্তা আনিসা খান।

বক্তব্যে শামীম চৌধুরী প্রবাসে সাংবাদিকতা পেশায় একজন নারী হিসেবে কাজ করার নানা অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি দীর্ঘ কর্মজীবনে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা ও ভয়েস অফ আমেরিকায় কাজ করার অভিজ্ঞতার কথা বলেন। একই সঙ্গে প্রবাসে বসবাসকালে ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতা ও সংগ্রামের কথাও তুলে ধরেন।

অন্য অতিথি বক্তা আনিসা খান তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একজন এশীয় বংশোদ্ভূত তরুণী হিসেবে পথচলা সহজ ছিল না। নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ অতিক্রম করেই তাকে এগিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, স্বপ্ন বড় হতে হবে এবং লক্ষ্য অর্জনে পরিকল্পনা ও কঠোর পরিশ্রম থাকতে হবে। তাহলেই সাফল্য অর্জন সম্ভব।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, প্রবাসে নারী সাংবাদিকদের পথচলা কখনো সহজ ছিল না। আশির ও নব্বইয়ের দশকে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের জন্য সামাজিক ও পেশাগত সুযোগ ছিল সীমিত। নানা প্রতিবন্ধকতা অতিক্রম করেই তারা সমাজে নিজেদের অবস্থান তৈরি করেছেন।

অনেকেই উল্লেখ করেন, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষায়ও নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সীমিত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অনেক নারী উদ্যোগ নিয়ে নতুন প্রজন্মকে বাংলা শিক্ষা দিয়েছেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

সভায় বক্তারা আরও স্মরণ করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও প্রবাসে বসবাসরত অনেক নারী মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের অবদান ভবিষ্যত প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে নারী দিবসের প্রতীকী রং হিসেবে অনেকেই গোলাপি পোশাক পরিধান করে অংশ নেন, যা অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। শেষে অতিথি বক্তাদের সম্মাননা স্মারক হিসেবে ক্লাবের লোগো খচিত উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং শেষপর্যায়ে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের অংশগ্রহণে গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজনে উপস্থিত অনেকের মতে, এমন আয়োজন শুধু আলোচনা নয়, এটি প্রবাসে নারীর সংগ্রাম, সাফল্য এবং ভবিষ্যৎ সম্ভাবনার গল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নারীর সাহস, সংগ্রাম এবং স্বপ্নই সমাজকে আলোকিত করে সামনে এগিয়ে নিয়ে যায়।

আরও খবর
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
বাংলাদেশ বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হবে পূর্ব লন্ডনে ২৭ ও ২৮ জুন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
লন্ডনে বাংলাদেশ সেন্টার’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনী কার্যক্রম সম্পন্ন
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
নেবট্রার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
টাওয়ার হ্যামলেটসে চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
নিউহ্যাম কাউন্সিলের মেয়র হয়ে ইতিহাস গড়লেন ফরহাদ হোসেন
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
টাওয়ার হ্যামলেট কাউন্সিল নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, টেনশনে প্রার্থী-সমর্থকরা
লন্ডনে আর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান
লন্ডনে আর এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম জি কিবরিয়াকে বিশেষ সম্মাননা প্রদান