সাংবাদিক রহমত আলীর লন্ডনে প্রত্যাবর্তন
প্রায় তিন সপ্তাহ বাংলাদেশে অবস্থানের পর দর্পণ টিভির সম্পাদক ও চেয়ারম্যান মোহাম্মদ রহমত আলী ৭ ডিসেম্বর সিলেট থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বাংলাদেশে অবস্থানকালে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন। এ সময় সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলমের উদ্যোগে আয়োজিত প্রবাসী সম্মাননা ২০২৫ অনুষ্ঠানে তাকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন।
এছাড়া হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখার প্রেসিডেন্ট হিসেবে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোহাম্মদ রহমত আলী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। এসব সংগঠনের মধ্যে রয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখা, লন্ডন বাংলা প্রেসক্লাব, দর্পণ বুক ক্লাব লন্ডন এবং সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য।
তার লন্ডনে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সাংবাদিকতা ও কমিউনিটি কার্যক্রমে তার নিয়মিত অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।