রবিবার , ০২ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর যুক্তরাজ্যের ইয়র্ক কেন্দ্রীয় মসজিদের বাইরে গুলি, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের
হোমনির্বাচনপোস্টাল ভোটে নিবন্ধন ১৫ লাখ ছাড়াল, সিলেটি প্রবাসী প্রায় ৪৬ হাজার

পোস্টাল ভোটে নিবন্ধন ১৫ লাখ ছাড়াল, সিলেটি প্রবাসী প্রায় ৪৬ হাজার

icon
দর্পণ টিভি লন্ডন
পোস্টাল ভোটে নিবন্ধন ১৫ লাখ ছাড়াল, সিলেটি প্রবাসী প্রায় ৪৬ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটাধিকার প্রয়োগে নতুন সম্ভাবনা তৈরি করেছে পোস্টাল ভোট ব্যবস্থা। দেশ ও বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত ভোটার এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে। নির্বাচন কমিশনের তথ্যমতে, পোস্টাল ভোটে নিবন্ধনের শেষ সময় পর্যন্ত মোট নিবন্ধনকারী সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ১৮ হাজার ৪৩৪ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন। পোস্টাল ভোটে নিবন্ধনকারীদের মধ্যে বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৭ হাজার ১২ জন এবং অনুমোদন পেয়েছেন ১৫ লাখ ২৬ হাজার ৬৭০ জন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর শুরু হওয়া পোস্টাল ভোট নিবন্ধন প্রক্রিয়া সোমবার ৫ জানুয়ারি রাত ১২টায় শেষ হয়।

মোট নিবন্ধনকারীদের মধ্যে সিলেটি প্রবাসীর সংখ্যা ৪৫ হাজার ৮০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ৪৭৭ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৩২৯ জন। সিলেটি প্রবাসীদের মধ্যে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ২২৫ জন এবং অনুমোদন পেয়েছেন ৪৫ হাজার ৫৮১ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ থেকে পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৫৬ হাজার ৩০৪ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪ হাজার ৮৩৬ জন। বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ১ হাজার ৫৬৮ জন এবং অনুমোদন পেয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ৫৭২ জন।

দেশের ভেতরে ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধনকারীদের মধ্যে সরকারি চাকরিজীবী রয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন, আনসার ও ভিডিপি সদস্য ১০ হাজার ১০ জন এবং কারাগারে থাকা ভোটার ৬ হাজার ২৮৩ জন।

জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত আসনভিত্তিক প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ব্যালটে চিহ্ন দিয়ে ভোট প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো বাধ্যতামূলক। ১২ ফেব্রুয়ারির আগে ব্যালট পৌঁছাতে ব্যর্থ হলে সেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না।

নির্বাচন কমিশন ভোটের গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছে। ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনায় জাতীয় পরিচয়পত্র স্থগিত করার বিধান রয়েছে।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশি ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পান। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ভোটে নিবন্ধিত হয়েছেন।

আরও খবর
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা