রবিবার , ০২ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর যুক্তরাজ্যের ইয়র্ক কেন্দ্রীয় মসজিদের বাইরে গুলি, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের
হোমস্থানীয় সংবাদজকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী

জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী

icon
দর্পণ টিভি লন্ডন
জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী

সিলেটের জকিগঞ্জ উজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, আধ্যাত্মিক সমাজসেবক ও সালিশি ব্যক্তিত্ব হাফিজ মাছুম আহমদ দুধরচকী। দীর্ঘদিনের ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তাঁর সম্ভাব্য প্রার্থিতা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ, মতবিনিময় সভা এবং ধর্মীয় ও সামাজিক ব্যক্তিদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রক্ষা করছেন। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, তিনি নিজেকে সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী নেতৃত্বের একটি গ্রহণযোগ্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।

ধর্মীয় শিক্ষা প্রসার, মানবিক সেবা, সামাজিক উন্নয়ন এবং পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে তিনি স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন। পাশাপাশি একজন লেখক ও কলামিস্ট হিসেবে সমাজ, শিক্ষা, নৈতিকতা এবং নাগরিক সচেতনতা বিষয়ে নিয়মিত লেখালেখির মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার ব্যবস্থায় সৎ, পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এ বাস্তবতায় দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক অভিজ্ঞতা হাফিজ মাছুম আহমদ দুধরচকীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত মুখে পরিণত করেছে।

বর্তমানে তিনি বিভিন্ন সামাজিক, সাংবাদিকতা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছে জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেটস্থ দুধরচক ঐক্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, ড্রিম ড্রেস সিদ্দিক প্লাজার স্বত্বাধিকারী, জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট, কম্বাইন্ড হিউম্যান রাইটার্স ওয়ার্ল্ডের সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট, জাতীয় দৈনিক বিকাল বার্তার স্টাফ রিপোর্টার, দৈনিক বিজয়ের কণ্ঠের স্পেশাল রিপোর্টার, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সিলেট মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং হাবিবিয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন জকিগঞ্জের উপদেষ্টা।

এ ছাড়া তিনি অতীতে কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও তৈয়ব কামাল কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তৈয়ব কামাল হযরত শাহজালাল রহ. লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক এবং হযরত শাহজালাল রহ. ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক এবং তাঁর সামাজিক গ্রহণযোগ্যতা আগামী উপজেলা পরিষদ নির্বাচনের সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে তাঁর সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয়দের মতে, তিনি যদি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেন, তাহলে জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের সমন্বয়ে একটি ভিন্ন মাত্রার প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী হতে পারে।

আরও খবর
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ
সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার
সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার
জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি
জাতীয় সাহিত্য সম্মেলনে কবি সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর বাংলা একাডেমি
জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি
জৈন্তাপুরের মানুষের হৃদয় জয় করে এবার কোম্পানিগঞ্জের ওসির দায়িত্বে মো. উসমান গনি
জৈন্তাপুরে পুলিশের সফল অভিযান, ভারতীয় জিরা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
জৈন্তাপুরে পুলিশের সফল অভিযান, ভারতীয় জিরা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
রান্নার সময় সবুজ হলো গরুর মাংস, কারণ জানতে পরীক্ষার দাবি
রান্নার সময় সবুজ হলো গরুর মাংস, কারণ জানতে পরীক্ষার দাবি
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: জৈন্তাপুরে পুলিশের জোরালো সতর্কতামূলক মোহড়া
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: জৈন্তাপুরে পুলিশের জোরালো সতর্কতামূলক মোহড়া
ইউএনও সুনন্দা রায়কে নিয়ে বিতর্ক নয়, তার কর্মদক্ষতাই হোক মূল্যায়নের প্রধান ভিত্তি
ইউএনও সুনন্দা রায়কে নিয়ে বিতর্ক নয়, তার কর্মদক্ষতাই হোক মূল্যায়নের প্রধান ভিত্তি