রবিবার , ০২ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর যুক্তরাজ্যের ইয়র্ক কেন্দ্রীয় মসজিদের বাইরে গুলি, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের
হোমআন্তর্জাতিকযুক্তরাজ্যের ইয়র্ক কেন্দ্রীয় মসজিদের বাইরে গুলি, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার

যুক্তরাজ্যের ইয়র্ক কেন্দ্রীয় মসজিদের বাইরে গুলি, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার

icon
দর্পণ টিভি লন্ডন
যুক্তরাজ্যের ইয়র্ক কেন্দ্রীয় মসজিদের বাইরে গুলি, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার

এম জি কিবরিয়া, লিডস, ইংল্যান্ড থেকে

যুক্তরাজ্যের ঐতিহাসিক শহর ইয়র্কে অবস্থিত ইয়র্ক মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের বাইরে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ার ঘটনায় ৪৪ বছর বয়সী এক সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নর্থ ইয়র্কশায়ার পুলিশ। বৃহস্পতিবার ৩০ জুলাই রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে স্থানীয় সময়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন থাকায় গ্রেপ্তার ব্যক্তির নাম ও অন্যান্য পরিচয় প্রকাশ করা হয়নি। যুক্তরাজ্যের আইন অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত অনেক ক্ষেত্রে তদন্তের স্বার্থে সন্দেহভাজনের পরিচয় গোপন রাখা হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে এবং কীভাবে গুলি ছোড়া হয়েছে ও এর পেছনের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ পর্যন্ত প্রকাশিত তথ্যে কোনো ব্যক্তি নিহত বা গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেনি পুলিশ।

তদন্ত চলমান থাকায় এটি মুসলিম বিদ্বেষপ্রসূত বা ঘৃণাজনিত অপরাধ কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি নর্থ ইয়র্কশায়ার পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য থেকে বিরত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায়কে ঘিরে উদ্বেগজনক ঘটনার প্রেক্ষাপটে ইয়র্কের এই ঘটনাও দেশটির মুসলিমদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এই ঘটনার উদ্দেশ্য সম্পর্কে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছে পুলিশ।