রবিবার , ০২ আগস্ট ২০২৬
সাম্প্রতিক
বিশ্বনাথে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি তাহসিনা রুশদীর যুক্তরাজ্যের ইয়র্ক কেন্দ্রীয় মসজিদের বাইরে গুলি, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তার জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী জুলাই পদযাত্রার সফলতায় সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাশেল উল আলম সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ওষুধ প্রতিষ্ঠানের কর্মকর্তা নিহত কানাইঘাটবাসীর ভালোবাসায় কৃতজ্ঞতা জানালেন এনসিপির কেন্দ্রীয় সদস্য রাশেল উল আলম ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ বহরে যুক্ত করছে ইউএস বাংলা এয়ারলাইন্স, প্রায় দেড় বিলিয়ন ডলারের লিজ উদ্যোগ জনতার ভালোবাসায় সিক্ত এক আলোকোজ্জ্বল বিদায়, কোম্পানীগঞ্জে নজিরবিহীন মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন ওসি রতন শেখ পিপিএম বাংলাদেশের বাজারের ৯৫ শতাংশ চিনির নমুনায় মাইক্রোপ্লাস্টিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন মোঃ সেলিম আহমদ সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান পুলিশের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলে ২ ডলারের বেশি বেড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩, চলছে উদ্ধার অভিযান বৈশ্বিক এআই নীতিমালা প্রণয়নে সক্রিয় নেতৃত্ব চায় চীন দক্ষ মানবসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান দেশে ফিরলে ব্যাপক জনসমাগম হতে পারে, মনে করছেন সাকিব ফ্রান্সে দাবানলের বিস্তার অব্যাহত, নিরাপদ স্থানে সরানো হয়েছে ২ লাখ ২০ হাজার মানুষ সাংবাদিকতা জনকল্যাণে নিবেদিত দায়িত্বশীল সেবা, বিভাগীয় কমিশনার এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সংকট, স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই সপ্তাহ ভারতে এক যুবককে বিয়ে করলেন তিন বোন, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাসদরে সাবেক সেনাপ্রধানদের ছবি পরিদর্শন, সেনাবাহিনীর আধুনিকায়নে মেধাভিত্তিক পদোন্নতির ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ দলীয় নিয়োগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অভিযোগ এনসিপির আখতার হোসেনের
হোমনির্বাচনমনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২টি আপিল

মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২টি আপিল

icon
দর্পণ টিভি লন্ডন
মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে নির্বাচন কমিশনে ৪২টি আপিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে প্রথম দিনে নির্বাচন কমিশনে মোট ৪২টি আপিল দায়ের করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১টি আপিল করা হয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে স্থাপিত আপিল দায়ের কেন্দ্রে এসব আপিল জমা দেওয়া হয়। অঞ্চলভিত্তিক ১০টি বুথের মাধ্যমে আপিল গ্রহণ করা হয় বলে কমিশন জানিয়েছে।

অঞ্চলভিত্তিক হিসাবে খুলনা অঞ্চল থেকে ৩টি, রাজশাহী অঞ্চল থেকে ৫টি, রংপুর অঞ্চল থেকে ৩টি, চট্টগ্রাম অঞ্চল থেকে ২টি, কুমিল্লা অঞ্চল থেকে ৫টি, ঢাকা অঞ্চল থেকে ১৫টি, ময়মনসিংহ অঞ্চল থেকে ১টি, বরিশাল অঞ্চল থেকে ১টি এবং ফরিদপুর অঞ্চলের বিভিন্ন জেলা থেকে ৭টি আপিল দায়ের করা হয়েছে। কুমিল্লা অঞ্চল থেকেই মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে একমাত্র আপিলটি করা হয়েছে।

আপিল দায়ের, শুনানি ও নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশে সংক্ষুব্ধ কোনো প্রার্থী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে নির্ধারিত নিয়মে আপিল দায়ের করতে পারবেন। আপিলের ক্ষেত্রে মূল কাগজপত্রের এক সেট ও ছয় সেট অনুলিপি দাখিল করতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়ের করা যাবে। এ জন্য আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে একটি নির্দিষ্ট কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে অঞ্চলভিত্তিক ১০টি বুথ চালু রয়েছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন কমিশনে দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এসব শুনানি নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ গ্রহণ করবে।

শুনানির সময়সূচি অনুযায়ী, ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে ১ থেকে ৭০ নম্বর আপিল, ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ এবং ১৮ জানুয়ারি অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানায়, শুনানি শেষে আপিলের সিদ্ধান্ত মনিটরে প্রদর্শন করা হবে। পাশাপাশি রায়ের পিডিএফ কপি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও পক্ষগুলোর ই-মেইল ঠিকানায় পাঠানো হবে এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি বিতরণ করা হবে।

আরও খবর
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
সিলেট বিভাগ থেকে মন্ত্রিত্বের আলোচনায় একাধিক নাম, প্রত্যাশায় রাজনৈতিক অঙ্গন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে নির্বাচনী জনসভা এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে-জয়নাল আবেদীন
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে দাঁড়িপাল্লার সমর্থনে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
পোস্টাল ভোটে অনীহা সরকারি কর্মচারীদের, নিবন্ধন করেছেন মাত্র পাঁচ লাখের কিছু বেশি
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
আচরণবিধি লঙ্ঘনে সারাদেশে ১৭৬ মামলা, জরিমানা আদায় সোয়া ১৮ লাখ টাকা
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
জাতীয় নির্বাচনে সাংবাদিক কার্ড অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যুর সিদ্ধান্ত ইসির
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
গোয়াইনঘাটে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা বিজয়ী হলে কর্মসংস্থানের ব্যবস্থা করবঃআলহাজ্ব জয়নাল আবেদীন
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা
সিলেট চার আসনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের গণসংযোগ ও জনসভা