আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এসব স্মারক উন্মোচন করেন।
এর আগে প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কার্যক্রম শুরু করতে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে যান। সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
মাতৃভাষা দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করার এই আয়োজনকে রাষ্ট্রীয় ইতিহাস ও ভাষা আন্দোলনের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের একটি বিশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।