ভাষাশহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার ভোর ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।