তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। শুক্রবার ২০ ফেব্রুয়ারি বেলা ৩টায় এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
আলোচনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ভবিষ্যতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পর্ক আরও শক্তিশালী করার দিকেও গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর আন্তরিক ধন্যবাদ জানান এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দুই দেশ একসাথে এগিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই ফোনালাপ দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।