বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিককিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা মেনে নেবে না রাশিয়া: পুতিনের ঘোষণা

কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা মেনে নেবে না রাশিয়া: পুতিনের ঘোষণা

icon
দর্পণ টিভি লন্ডন
কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা মেনে নেবে না রাশিয়া: পুতিনের ঘোষণা

কিউবার ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞা রাশিয়া মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিলার সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন।

বৈঠকে পুতিন বলেন, কিউবার বিরুদ্ধে গৃহীত সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে স্পষ্ট ও দ্ব্যর্থহীন অবস্থান জানিয়েছে। এ ধরনের নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ও কিউবার সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে। দুই দেশের সম্পর্ককে তিনি বিশেষ উল্লেখ করে জানান, কিউবার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে মস্কো সবসময় হাভানার পাশে ছিল এবং থাকবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে কিউবার জনগণ নিজেদের নিয়মে বাঁচা ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে, যা সম্পর্কে রাশিয়া অবগত।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র সম্প্রতি কিউবার ওপর জ্বালানি খাতে নিষেধাজ্ঞা জোরদার করেছে। মেক্সিকো ও ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার পর কিউবায় জ্বালানির সংকট তীব্র হয়েছে। পাশাপাশি কিউবায় জ্বালানি সরবরাহকারী দেশগুলোর পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনার কথাও জানিয়েছে ওয়াশিংটন।

এই পরিস্থিতিতে হাভানায় রুশ দূতাবাস জানিয়েছে, রাশিয়া মানবিক সহায়তা হিসেবে শিগগিরই কিউবায় তেল ও তেলজাত পণ্য পাঠানো শুরু করবে। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা ঘিরে এই অবস্থান দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত