সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী

icon
দর্পণ টিভি লন্ডন
আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী

দলীয় প্রভাব বা রাজনৈতিক শক্তির প্রদর্শন নয়, রাষ্ট্র পরিচালনায় আইনের শাসনই হবে চূড়ান্ত নীতি বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠান আইন ও বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী পরিচালিত হবে এবং জোরজবরদস্তির কোনো স্থান থাকবে না।

বুধবার ১৮ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ভাষণের শুরুতে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, অসংখ্য শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ ও জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা সম্ভব হয়েছে। জনগণের ভোটে প্রতিষ্ঠিত জবাবদিহিমূলক নতুন সরকারের যাত্রাকে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং দেশবাসীকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকামী জনগণের প্রত্যাশার কারণেই দেশে মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে। ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে পাহাড় ও সমতলে বসবাসকারী সকল নাগরিকের জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একটি স্বনির্ভর, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, দীর্ঘ সময়ের দুর্নীতি ও দুঃশাসনের কারণে অর্থনীতি ভঙ্গুর, শাসন কাঠামো দুর্বল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণই সরকারের অগ্রাধিকার বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাষ্ট্রের সাংবিধানিক, সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে নিয়মনীতি অনুযায়ী পরিচালনার ওপর জোর দিয়ে তিনি বলেন, দলীয় প্রভাব বা ক্ষমতার অপব্যবহার নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।

নতুন সরকারের এ অঙ্গীকার দেশের নাগরিকদের মাঝে ন্যায়ভিত্তিক শাসন, নিরাপত্তা ও জবাবদিহিমূলক প্রশাসনের প্রত্যাশাকে আরও দৃঢ় করবে। আইনের প্রতি শ্রদ্ধা ও সমতার নীতিই পারে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ভিত মজবুত করতে।