মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমশিক্ষাআগামীর শিক্ষাব্যবস্থা বিশ্বে ঈর্ষণীয় করে তুলতে কাজ করবে সরকার: ববি হাজ্জাজ

আগামীর শিক্ষাব্যবস্থা বিশ্বে ঈর্ষণীয় করে তুলতে কাজ করবে সরকার: ববি হাজ্জাজ

icon
দর্পণ টিভি লন্ডন
আগামীর শিক্ষাব্যবস্থা বিশ্বে ঈর্ষণীয় করে তুলতে কাজ করবে সরকার: ববি হাজ্জাজ

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যাতে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য দেশও এ ব্যবস্থার প্রতি আগ্রহী হয়। তিনি বলেছেন, এমন একটি মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা কাঠামো গড়ে তোলা হবে, যেখানে দেশের শিক্ষার্থীরা বিদেশমুখী না হয়ে নিজ দেশেই উচ্চমানের শিক্ষা গ্রহণে উৎসাহী হবে।

বুধবার ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের সামনে যে উন্নত শিক্ষাব্যবস্থার স্বপ্ন তুলে ধরেছেন, তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, প্রাথমিক থেকে মাধ্যমিক, মাদ্রাসা থেকে কারিগরি শিক্ষা—প্রায় প্রতিটি স্তরেই সংস্কার ও পুনর্গঠনের প্রয়োজন রয়েছে। বিদ্যমান নানা সীমাবদ্ধতা ও সমস্যাকে চিহ্নিত করে সেগুলোর সমাধানে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, জনগণের প্রত্যক্ষ সমর্থন নিয়ে সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সেই ম্যান্ডেটের প্রতি সম্মান রেখে শিক্ষার প্রতিটি খাতে গুণগত পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের দক্ষতা, নৈতিকতা ও বিশ্বমানের প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন কেবল অবকাঠামোগত নয়, পাঠ্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তি সংযোজন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমেও নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।

নতুন সরকারের এ প্রত্যয় বাস্তবায়িত হলে দেশের শিক্ষাঙ্গন শুধু জ্ঞানচর্চার ক্ষেত্রই নয়, ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নির্মাণের কেন্দ্র হয়ে উঠবে—এমন আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।