বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের ভারতের আচরণে সুসম্পর্কের ইতিবাচক লক্ষণ নেই: স্পিকার ভবিষ্যৎমুখী আইন বাংলাদেশের অগ্রগতির চাবিকাঠি: মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফেরার আশ্বাস শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাবতলী থেকে দাশেরকান্দি, ৪৫ হাজার কোটি টাকার নতুন মেট্রোরেল প্রকল্প ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
হোমআন্তর্জাতিকআল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেফতার

আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেফতার

icon
দর্পণ টিভি লন্ডন
আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেফতার

অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। স্থানীয় সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় মসজিদ প্রাঙ্গণ থেকেই তাকে আটক করা হয়।

বুধবার ১৮ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আল-আকসা চত্বরে অবস্থানকালে ইসরায়েলি পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ বা তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষও এ বিষয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি।

স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে আল-আকসা মসজিদের ইমাম ও খতিবদের ওপর বাড়তি নজরদারি ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি এবং নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। অভিযোগ রয়েছে, এ পরিস্থিতির মধ্যেই ইহুদি বসতি স্থাপনকারীদের মসজিদ চত্বরে প্রবেশের হার বৃদ্ধি পেয়েছে। ফলে জেরুজালেমের ওল্ড সিটি এবং আল-আকসা প্রাঙ্গণ ঘিরে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে বুধবার থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। তার আগের দিন প্রথম তারাবির নামাজ আদায় করতে হাজারো ফিলিস্তিনি আল-আকসা মসজিদে সমবেত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের সময় মসজিদের ভেতরের প্রার্থনালয় এবং খোলা চত্বর মুসল্লিতে পূর্ণ ছিল। আল-আকসার খতিব শেখ ইউসুফ আবু স্নেইনে ইমামতি করেন। অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওচিত্রে দেখা গেছে, নামাজ চলাকালে পুলিশ সদস্যরা প্রাঙ্গণে অবস্থান নিয়ে নিরাপত্তা তদারকি করছেন।

তবে তরুণ ফিলিস্তিনিদের প্রবেশে বাধা এবং নানা অজুহাতে বিধিনিষেধ আরোপের অভিযোগও সামনে এসেছে। মানবাধিকার সংশ্লিষ্ট মহলের মতে, ধর্মীয় স্বাধীনতা ও উপাসনার অধিকার নিশ্চিত করা সব পক্ষের দায়িত্ব।

রমজানের শুরুতেই আল-আকসা প্রাঙ্গণকে ঘিরে এমন পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। পবিত্র এই মাস মুসলিম বিশ্বের জন্য সংযম, প্রার্থনা ও শান্তির বার্তা বহন করে। সেই শান্তির আবহ যেন বজায় থাকে, এ প্রত্যাশাই এখন কোটি মানুষের।

আরও খবর
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
উৎসবমুখর পরিবেশে এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন বিবিটি সিডাব্লিউ মিডিয়া
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবি, আইনমন্ত্রীর কাছে HRPB এর স্মারকলিপি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত
লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের দিনব্যাপী কোচ ট্রিপ অনুষ্ঠিত