সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭, জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭, জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে

icon
দর্পণ টিভি লন্ডন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭, জামায়াত ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তথ্যে ভোটের শতকরা হিসাব তুলে ধরা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করে।

ইসি জানায়, এবারের নির্বাচনে বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। অপরদিকে জামায়াত পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। আসনসংখ্যার হিসাবে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয়লাভ করে সরকার গঠনের পথে রয়েছে। অন্যদিকে ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন।

দলগতভাবে তৃতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা মোট ভোটের ৩ দশমিক ০৫ শতাংশ অর্জন করেছেন। সাতটি আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা ২৫৭ জন প্রার্থী দিয়েছে, তারা পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ ভোট। গণঅধিকার পরিষদের প্রাপ্ত ভোট ০ দশমিক ৩৩ শতাংশ এবং জাতীয় পার্টি পেয়েছে ০ দশমিক ৮৯ শতাংশ।

নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একইদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে, যেখানে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পাঠ করাবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

ভোটের শতকরা এই পরিসংখ্যান শুধু রাজনৈতিক শক্তির অবস্থানই তুলে ধরে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের প্রতিফলনও প্রকাশ করে। এখন প্রত্যাশা, নির্বাচনী পরিসংখ্যানের এই বার্তা বাস্তবায়িত হবে দায়িত্বশীল নেতৃত্ব ও জনকল্যাণমুখী শাসনের মাধ্যমে।