সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি দাবি প্রেস সচিবের

নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি দাবি প্রেস সচিবের

icon
দর্পণ টিভি লন্ডন
নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি দাবি প্রেস সচিবের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশে সংখ্যালঘু নির্যাতন বা সহিংসতার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

প্রেস সচিব বলেন, এবারের নির্বাচন এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে যেখানে অতীতে গুম ও খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত রাজনৈতিক শক্তি এবং জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিরোধী দলের ভূমিকায় থাকবেন। তার বক্তব্য অনুযায়ী, দেশের ইতিহাসে এই প্রথম কোনো জাতীয় নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি নজরে রাখতে তিনি গণমাধ্যমকর্মীদেরও অনুরোধ জানান।

তিনি আরও জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় উপদেষ্টা পরিষদকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন। নির্বাচন কমিশনের কার্যক্রমেও সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং কমিশনকে ধন্যবাদ জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদের মূল্যায়নে, এই নির্বাচনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ তাদের আত্মমর্যাদা পুনরুদ্ধার করেছে।

হাতিয়া উপজেলার একটি ধর্ষণ ঘটনার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ঘটনাটি তদন্তে সরকার একটি কমিটি গঠন করবে যাতে নিরপেক্ষ ও সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করা যায়।

এছাড়া নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে সরকার ইতিবাচক মূল্যায়ন তুলে ধরলেও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা বজায় রাখতে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনানুগ তদন্তই হবে আগামী দিনের সবচেয়ে বড় শক্তি—এমন প্রত্যাশাই এখন সবার।