সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়আদালতের নির্দেশ এলে ভোট পুনর্গণনা, বললেন ইসি আনোয়ারুল

আদালতের নির্দেশ এলে ভোট পুনর্গণনা, বললেন ইসি আনোয়ারুল

icon
দর্পণ টিভি লন্ডন
আদালতের নির্দেশ এলে ভোট পুনর্গণনা, বললেন ইসি আনোয়ারুল

নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগের ক্ষেত্রে আদালতের নির্দেশনা পাওয়া গেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার ১৫ ফেব্রুয়ারি নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচন কমিশন আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই সব কার্যক্রম সম্পন্ন করেছে এবং গেজেট প্রকাশের ক্ষেত্রেও কোনো ধরনের তড়িঘড়ি করা হয়নি। নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, ১১ দলীয় জোটের ফলাফল পুনর্বিবেচনার দাবি কমিশনের কাছে প্রাসঙ্গিক নয়। তবে কেউ যদি মনে করেন আইনি প্রতিকার প্রয়োজন, তাহলে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ সবার জন্য উন্মুক্ত রয়েছে। আদালত থেকে সুনির্দিষ্ট নির্দেশনা এলে কমিশন সেই অনুযায়ী ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার দাবি করেন, কমিশন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে। তার মতে, এ নির্বাচনের মাধ্যমে প্রত্যাশার চেয়েও বেশি সফলতা অর্জিত হয়েছে।

এদিকে শেরপুর ৩ আসন নিয়ে এখনও কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি। বিষয়টি আইন ও বিধি অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচন প্রক্রিয়া ঘিরে যেকোনো প্রশ্নের জবাব আইনের কাঠামোর মধ্যেই দেওয়া হবে, এই বার্তাই দিয়েছে নির্বাচন কমিশন। গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের প্রতি আস্থা রাখাই শেষ পর্যন্ত সব অনিশ্চয়তার অবসান ঘটায়, এমন বিশ্বাসেই এখন তাকিয়ে আছে দেশবাসী।