সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
ইউনিয়ন পর্যায়ে মাসে ৫০০ টাকা ভ্যাটের পরিকল্পনা এনবিআরের ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম চাকরি হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে বিদেশি কর্মীদের ৪১ দেশে সম্প্রসারিত হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা গ্যাস-বিদ্যুৎ সংকটে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী বাংলা কিউআরে সপ্তাহে লেনদেন ছাড়াল ৭০০ কোটি টাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু কর্মসূচিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে মাউশির নির্দেশ নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে, প্রজ্ঞাপন জারির অপেক্ষা বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চলবে না: হাইকোর্ট ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচ দিন বৃষ্টির আভাস শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল: সিইসি জুলাই যোদ্ধাদের ঋণ রাষ্ট্র কখনো শোধ করতে পারবে না: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা ও নকশা শেষ বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান রাষ্ট্রপতির প্রাথমিকের ১৪,৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর ইস্ট লন্ডন মসজিদের প্রেস ব্রিফিং: ১৩ ও ২৬ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের পৃথক চ্যারিটি রানে অংশগ্রহণের আহ্বান প্রতিবন্ধীদের বিনামূল্যে আইটি ও এআই প্রশিক্ষণ দিচ্ছে আপস্কিল বাংলাদেশ: রাসেল উল আলম ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ৭ দাবি বদলেছে জমির নামজারির নিয়ম, ওয়ারিশদের জন্য নতুন নির্দেশনা বিশ্ববাজারে আবার কমল সোনার দাম মধ্যপ্রাচ্যের বড় শ্রমবাজার সংকুচিত, নতুন গন্তব্যে বাড়ছে প্রতারণা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় নয়: শফিকুর রহমান
হোমজাতীয়নতুন এমপিদের বরণে প্রস্তুত জাতীয় সংসদ ভবন

নতুন এমপিদের বরণে প্রস্তুত জাতীয় সংসদ ভবন

icon
দর্পণ টিভি লন্ডন
নতুন এমপিদের বরণে প্রস্তুত জাতীয় সংসদ ভবন

শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণ করতে প্রস্তুত। শপথ অনুষ্ঠানকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে সংসদ সচিবালয়। প্রাঙ্গণজুড়ে চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

রবিবার ১৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নির্ধারিত সময়েই শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনুষ্ঠান আয়োজনে কোনো ঘাটতি রাখা হয়নি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একই দিন বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে, যেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করাবেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংসদ ভবনের অভ্যন্তরে যে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল, তা সম্পূর্ণভাবে মেরামত করে অধিবেশন পরিচালনার প্রস্তুতি কতদূর—এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সংসদ সচিবালয়ের সচিব। তবে প্রশাসনিক কার্যক্রম শুরুর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। পরদিন নির্বাচন কমিশন ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের গেজেট এখনো প্রকাশিত হয়নি।

ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টিতে জয় পেয়েছে। ফল স্থগিত থাকা দুই আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। দলটির মিত্ররা পেয়েছে তিনটি আসন। জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ৭টিতে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়লাভ করেছে।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর সরকার গঠনের পথে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের কাছে জনমানসে প্রত্যাশা বেড়েছে। দীর্ঘদিন ধরে সংসদের কার্যক্রম একপেশে ছিল—এমন অভিযোগের প্রেক্ষাপটে এবার প্রাণবন্ত বিতর্ক, জবাবদিহি ও নীতিনির্ভর আলোচনার নতুন সংস্কৃতি ফিরে আসবে—এমন আশাই করছেন অনেক নাগরিক।

জাতীয় সংসদ ভবনের স্থাপত্য যেমন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার প্রতীক, তেমনি এর ভেতরের বিতর্ক, মতভেদ ও সিদ্ধান্তই নির্ধারণ করে দেশের ভবিষ্যৎ পথরেখা। নতুন প্রতিনিধিদের শপথের মধ্য দিয়ে সেই পথচলার আরেকটি অধ্যায় শুরু হতে যাচ্ছে—যেখানে আস্থার সঙ্গে যুক্ত হবে দায়িত্ব, আর প্রত্যাশার সঙ্গে জবাবদিহি।